
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ বুধবার (২৫ মে) এই ফল প্রকাশ করা হয়েছে বলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
পরীক্ষার ফলাফল সন্ধ্যা ৭টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল বুধবার (২৫ মে) প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার ফলাফল সন্ধ্যা ৭টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
এই পরীক্ষায় ৭৩৩টি কলেজের ২ লাখ ৯৪ হাজার ৭২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষায় গড় পাসের হার ৭৭ দশমিক ৫৭ শতাংশ। চার বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) আগামী সপ্তাহে প্রকাশিত হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে জনস্বাস্থ্য সুরক্ষা, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে যেকোনো ধরনের পশু জবাই থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
১৩ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম আজ বুধবার সকালে উপাচার্যের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি
১৪ ঘণ্টা আগে
পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সামনে রেখে প্রস্তুতি নিচ্ছেন অনেক শিক্ষার্থী। তবে নিজের আসন নিশ্চিত করতে প্রয়োজন সঠিক তথ্য, সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পিত প্রস্তুতি। ভর্তি পরীক্ষায় শুধু বেশি পড়লেই ভালো ফল করা যায় না। কী পড়তে হবে, কীভাবে পড়তে হবে এবং সময়ের সঠিক ব্যবহার কীভাব
২০ ঘণ্টা আগে
হাঙ্গেরির সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি (সিইইউ) ২০২৭-২৮ শিক্ষাবর্ষের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের আবেদন আহ্বান করেছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পড়াশোনার জন্য আবেদন করতে পারবেন। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে পূর্ণ আর্থায়িত এবং স্নাতক পর্যায়ে
২১ ঘণ্টা আগে