মিয়ানমার উপকূলের কাছে নৌকা ডুবে শিশুসহ ১৭ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও অন্তত ৫০ জন। মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে জানা গেছে, খারাপ আবহওয়ার মধ্যে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে গেলে তাদের মৃত্যু হয়।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমার থেকে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে প্রায় ৯০ জন যাত্রীসহ নৌকাটি ডুবে যায়। ডুবে যাওয়ার পর স্রোতে বেশ কিছু মরদেহ মিয়ানমারের রাখাইন রাজ্যের সমুদ্র উপকূলে ভেসে আসে।
স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা আরও জানাচ্ছে, মুসলিম-অধ্যুষিত রাখাইন প্রদেশের রাজধানী সিতওয়ে থেকে ১৯ মে নৌকাটি মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। কয়েক দিন পর বাজে আবহওয়ার মধ্যে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়।
মিয়ানমারের সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল জ মিন তুন জানিয়েছেন, রাখাইনের দক্ষিণাঞ্চলের থাপেই মাও দ্বীপ থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে ওই নৌকাটির সন্ধান পাওয়া গেছে। তিনি বলেছেন, ‘নিখোঁজদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এরই মধ্যে ১৪ জনের মরদেহ পাওয়া গেছে। একই সঙ্গে, মানব পাচারকারী দলের বেশ কয়েকজন সদস্যকেও গ্রেপ্তার করা হয়েছে।’
জাতিসংঘের শরণার্থী সংস্থা এই ঘটনাকে ‘ভায়বহ এবং দুখঃজনক’ বলে আখ্যা দিয়েছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক ইন্দ্রিকা রাতওয়াত্তে বলেছেন, ‘সর্বশেষ এই ট্র্যাজেডি আমাদের আবারও একবার দেখিয়ে দিল যে—মিয়ানমারের রোহিঙ্গারা এই এলাকায় কী ধরনের বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে।’
উল্লেখ্য, মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের কারণে বিগত পাঁচ বছরে ১০ লাখেরও বেশি রোহিঙ্গা দেশ ত্যাগে বাধ্য হয়েছে। তাদের অধিকাংশই আশ্রয় নিয়েছে বাংলাদেশে।

আসন্ন নভেম্বর মাসের মধ্যবর্তী নির্বাচনের পরপরই ইরান যুদ্ধ শেষ হবে। এর ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম দ্রুত কমে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন...
২ ঘণ্টা আগে
ব্রিকসের পূর্ণ সদস্যপদ পাওয়ার জন্য ২০২৩ সালে আনুষ্ঠানিক আবেদন করলেও এখনো এই জোটের সদস্য হতে পারেনি পাকিস্তান। গত বছর জোটটিতে মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত যুক্ত হয়ে ‘ব্রিকস প্লাস’-এ রূপ নিলেও ভারতের অভ্যন্তরীণ ভেটোর কারণে ইসলামাবাদের আবেদন আটকে রয়েছে...
২ ঘণ্টা আগে
১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে আজ শনিবার ২৪ ঘণ্টার সংক্ষিপ্ত সফরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। দীর্ঘ সাত বছর পর এটি তাঁর প্রথম ভারত সফর। আজ সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে। সেখানে দুই দেশের মধ্যে...
৪ ঘণ্টা আগে
ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গতকাল শুক্রবার (১১ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্মেলন শুরুর আগে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং জ্বালানি সহায়তা
৪ ঘণ্টা আগে