উপকরণ
মালটা ৬টি, লেবু ৪টি, তোকমা ৩ টেবিল চামচ, রুহ আফজা ৪ টেবিল চামচ, চিনি পরিমাণমতো।
কাপড়
প্রথমে একটা জগে মালটা আর লেবুর রস বের করে অল্প পরিমাণে চিনি মিশিয়ে নিতে হবে। এবার পানিতে অল্প পরিমাণে চিনি মিশিয়ে তোকমা ভিজিয়ে রাখতে হবে। এরপর একটা গ্লাসে প্রথমে রুহ আফজা ২ টেবিল চামচ দিয়ে সেটিং করে নিতে হবে। তার ওপর তোকমায় ৩ টেবিল চামচ রুহ আফজা দিয়ে আবারও ভালোভাবে সেটিং করে নিতে হবে। তার ওপরে আইস দিয়ে ২ টুকরো মালটা, ১ টুকরো লেবু গ্লাসের ভেতরে দিয়ে তৈরি করে রাখা মালটা ও লেবুর জুস ঢেলে দিতে হবে। আস্তে আস্তে ঢালতে হবে। নইলে লেয়ার নষ্ট হয়ে যাবে। জুস ঢালার পর আবারও ওপরে কিছু আইস দিয়ে ১ টুকরো মালটা দিয়ে পরিবেশন করতে হবে।
লেখা ও ছবি: রফিকুন রুবি

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫