নারীরা যাই পরুক ধর্ষণের জন্য দায়ী কেবল ধর্ষক বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল পিবিএস নিউজ আওয়ারকে মঙ্গলবার দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন।
এর আগে গত মাসে এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেছিলেন, নারীরা স্বল্পবসনা হয়ে চলাফেরা করলে পুরুষদের মন চঞ্চল হতে পারে। আর তা থেকে ধর্ষণের মতো ঘটনাও ঘটতে পারে।
তবে এবার ইমরান খান বলেছেন, ধর্ষণ কিংবা যৌন সহিংসতার শিকার নারীর কোনো দায় নেই। এ নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী আরও বলেন, নারীর পোশাককে এ জন্য কোনোভাবেই দায়ী করা যাবে না। ধর্ষণ বা যে কোনো প্রকার যৌন সহিংসতার জন্য দায়ী কিংবা অপরাধী হিসেবে চিহ্নিত হবে ধর্ষক। ধর্ষণ-সহিংসতার শিকার নারী কোনোভাবেই এ জন্য দায়ী নন।
দেশটির সমাজ ব্যবস্থায় ইসলামের গুরুত্ব বৃদ্ধির কারণে ধর্ষণ ও যৌন সহিংসতা বাড়ছে কি না জানতে চাইলে ইমরান খান বলেন, একদমই না। ইসলাম সবসময় নারীর মর্যাদা ও সম্মানে বিশ্বাসী।
পাকিস্তানে সম্প্রতি ব্যাপক হারে বেড়েছে ধর্ষণ ও নারীর প্রতি যৌন সহিংসতা। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের পুলিশ স্টেশনসমূহে প্রতিদিন গড়ে ১১টি ধর্ষণের অভিযোগ আসছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানিয়েছেন, গত ছয় বছরে পাকিস্তান পুলিশের কাছে আসা ধর্ষণের অভিযোগের মোট সংখ্যা ২২ হাজারেরও বেশি।

ইয়েমেনে জাতিসংঘ-স্বীকৃত সরকারি বাহিনী ও ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে একাধিক ফ্রন্টে তীব্র লড়াই চলছে। উত্তর, পশ্চিম ও মধ্যাঞ্চলের তাইজ, পশ্চিম উপকূল, আল-জাওফ, মারিব ও ধালিয়া এলাকায় গত দুই সপ্তাহের সংঘর্ষে অন্তত ১৯৪ জন নিহত এবং ৮৮০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে ত্রাণ সংস্থাগুলো।
৭ ঘণ্টা আগে
শ্রীলঙ্কার সুপ্রিম কোর্ট দেশটির এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষু গালাগোদাআত্তে জ্ঞানসারাকে দেওয়া প্রেসিডেন্টের ক্ষমা বাতিল করে দিয়েছেন। একই সঙ্গে নিখোঁজ রাজনৈতিক কার্টুনিস্ট প্রগীথ একনালিগোডার স্ত্রীকে ভয়ভীতি দেখানোর ঘটনায় ওই ভিক্ষুকে দেওয়া ছয় বছরের কারাদণ্ডের অবশিষ্ট মেয়াদ ভোগ করার নির্দেশ দেওয়া হয়েছে।
৮ ঘণ্টা আগে
নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি জয়ী হলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার এক অভাবনীয় প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাতে টেক্সাসে দলীয় কনভেনশনে ট্রাম্পের এই ঘোষণায় তাঁর সমর্থকেরা উচ্ছ্বাস প্রকাশ করলেও...
৯ ঘণ্টা আগে
ইয়েমেনের উপকূলের ছোট্ট দ্বীপ পেরিম যেন ইতিহাসের এক বিস্মৃত অধ্যায়। চারদিকে পাথর ও বালুর অনুর্বর ভূদৃশ্য। কিন্তু ভৌগোলিক অবস্থানের কারণে এই দ্বীপই এখন মধ্যপ্রাচ্যের বিস্তৃত সংঘাতের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত কেন্দ্রে পরিণত হয়েছে।
৯ ঘণ্টা আগে