ইউরোপের বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের বহিষ্কার করেছে রাশিয়া। ফ্রান্স, ইতালি এবং স্পেনের ৮৫ জন কূটনৈতিক কর্মকর্তাকে রাশিয়া থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটি। বুধবার ইউরোপের দেশগুলো থেকে রাশিয়ার কূটনীতিবিদদের বহিষ্কারের প্রতিশোধ হিসেবে রাশিয়া এই পদক্ষেপ নিয়েছে বলেও জানিয়েছে দেশটি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে—তাঁরা ফ্রান্সের ৩৪ জনকে কূটনীতিবিদকে বহিষ্কার করেছে। তাদের দুই সপ্তাহ সময় দেওয়া হয়েছে রাশিয়া ত্যাগ করার জন্য। রাশিয়ায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত পিয়েরে লেভিকে রাশিয়ার তলব করে জানিয়ে দিয়েছে, ফ্রান্স থেকে রাশিয়ার ৪১ কূটনীতিবিদকে বহিষ্কার করার বিষয়টি স্পষ্টতই উসকানিমূলক এবং অমূলক সিদ্ধান্ত।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় পরে আরও জানায়, তাঁরা স্প্যানিশ দূতাবাসের ২৭ কর্মকর্তা-কর্মচারীকেও রাশিয়া থেকে অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে। আগামী সাত দিনের মধ্যে তাদের রাশিয়া ত্যাগ করতে হবে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাঁরা রাশিয়ায় স্পেনে রাষ্ট্রদূত মারকোস গোমেজ মার্টিনেজকে জানিয়েছে, মাদ্রিদ থেকে রাশিয়ার কূটনীতিবিদদের বহিষ্কারের বিষয়টি রাশিয়া-স্পেন সম্পর্কে ভালো ফলাফল বয়ে আনবে না। বিপরীতে স্পেন রাশিয়ার এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে।
এদিকে, রাশিয়া থেকে ইতালিরও ২৪ কূটনীতিবিদকে বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে রাশিয়ার তরফ থেকে অফিশিয়াল কোনো বিবৃতি না দিলেও ইতালি তাদের কূটনীতিবিদদের বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভাও রাশিয়ার সংবাদমাধ্যমগুলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি রাশিয়ার এই পদক্ষেপকে ‘বৈরী আচরণ’ বলে আখ্যা দিয়েছেন।

এপস্টেইন ফাইলস ঘিরে তৈরি হওয়া বিতর্ক ব্রিটেনের রাজনীতিতে বড় ধরনের ভূমিকম্প তৈরি করেছে। এই বিতর্ক দেশটির ক্ষমতার ভারসাম্য বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। ক্ষমতাসীন লেবার পার্টিতে বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাবেক সহকর্মী পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ
২ ঘণ্টা আগে
ভারতের সাবেক সেনাপ্রধান এমএম নারাভানের স্মৃতিকথামূলক প্রকাশিতব্য বই ‘ফোর স্টারস অব ডেসটিনি’ নিয়ে দেশটিতে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রকাশক প্রতিষ্ঠান বইটি বাজারে ছাড়ার আগেই, এর পান্ডুলিপির কপি বা অনুলিপি ছড়িয়ে পড়ার পর এই বিতর্ক তৈরি হয়। এমনকি বিষয়টি ভারতের পার্লামেন্ট পর্যন্ত গড়িয়েছে।
২ ঘণ্টা আগে
ভারতের বিমানবাহিনী মাল্টিরোল ফাইটার এয়ারক্র্যাফট কর্মসূচির আওতায় ফ্রান্সের তৈরি ১১৪টি রাফাল যুদ্ধবিমান কিনছে। এ লক্ষ্যে শিগগির ৩ লাখ ২৫ হাজার কোটি রুপির একটি চুক্তি অনুমোদন পেতে পারে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে আজ মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে...
৬ ঘণ্টা আগে
হোয়াইট হাউস আবারও জানিয়েছে, তারা পশ্চিম তীর ইসরায়েলের সঙ্গে যুক্ত বা দখলভুক্ত করার বিরোধী। একই সঙ্গে অঞ্চলটিতে স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা যে সিদ্ধান্তগুলো অনুমোদন করেছে, সেগুলোর মাধ্যমে তারা পশ্চিম তীরে নিয়ন্ত্রণ আরও বাড়াতে চায়।
৬ ঘণ্টা আগে