
দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২০-এর প্রথম ধাপের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে ৪০ হাজার ৮৬২ জন প্রার্থীকে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রথম দফার ২২ জেলার ফল প্রকাশ করেছে।
এর আগে গত ২২ এপ্রিল সহকারী শিক্ষক নিয়োগ ২০২০-এর প্রথম ধাপে ২২ জেলার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১৪ জেলার সম্পূর্ণ পরীক্ষা নেওয়া হয়। এসব জেলার মধ্যে ছিল—চাঁপাইনবাবগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট।
আর আট জেলার আংশিক পরীক্ষা পরীক্ষা নেওয়া হয়। জেলারগুলোর মধ্যে রয়েছে—সিরাজগঞ্জ, যশোর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, কুমিল্লা ও নোয়াখালী।
ফলাফলের নির্দেশনায় বলা হয়—এই ফলের ভিত্তিতে নির্বাচিত প্রার্থীরা কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে পারবেন। এ ফল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২০’ এর কোনো শূন্য পদে নিয়োগের জন্য কোনো নিশ্চয়তা দেয় না। প্রকাশিত ফলের যেকোনো পর্যায়ে কোনো প্রকার ভুল-ভ্রান্তি/ত্রুটি-বিচ্যুতি/মুদ্রণজনিত ত্রুটি পরিলক্ষিত হলে, তা সংশোধন করার বা প্রয়োজনবোধে সংশ্লিষ্ট ফল বাতিল করার এখতিয়ার কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
http://www.dpe.gov.bd ওয়েবসাইটে ফলাফল জানা যাবে।

এগিয়ে যাচ্ছিল জেনারেল মঞ্জুরের কনভয়টা। সামনের দিকে থেকে গোলাগুলির শব্দ আসতেই ব্রেক করল গাড়িগুলো। জেনারেল তাকালেন মেজর রেজার দিকে। বুঝতে অসুবিধা হলো না কি বলতে চান তিনি। গাড়ি থেকে নেমে সোজা উঠে গেলেন মেজর রেজা একটা টিলার ওপরে। যেদিক থেকে গুলির শব্দ...
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের উদ্যোগের প্রতিবাদে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন দেশের ৩৯ জন বিশিষ্ট নাগরিক। একই সঙ্গে যথাযথ মর্যাদায় ভাস্কর্যটি পুনঃস্থাপনের দাবি জানিয়েছেন তাঁরা।
১ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ১১ দলীয় জোট ও শহীদ পরিবারের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়...
২ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের নামে একাধিক ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট ও পেজ পরিচালনা করা হচ্ছে জানিয়ে এ বিষয়ে সতর্ক থাকতে তাঁর মন্ত্রণালয় থেকে অনুরোধ জানানো হয়েছে।
২ ঘণ্টা আগে