একাডেমিক পরীক্ষায় ভালো ফল করায় গ্রিন ইউনিভার্সিটির ২৫০ শিক্ষার্থীকে ভিসি ও ডিনস সার্টিফিকেট (সনদ) দেওয়া হয়েছে। আজ বুধবার ভার্চুয়ালি আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়টির স্প্রিং-২০২১ সেমিস্টারের জন্য এই সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে ১১৯ শিক্ষার্থী ভিসি এবং ১৩১ শিক্ষার্থীকে ডিনস সনদ পান। পরীক্ষার ফলাফলে যে শিক্ষার্থীরা সিজিপিএ ৩.৯০ থেকে ৪.০০ পেয়েছেন তাঁরা ভিসি সনদ এবং যাদের সিজিপিএ ৩.৮০-৩.৮৯ এর মধ্যে, তাঁরা ডিনস সনদ পেয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সাবেক পরিচালক অধ্যাপক ড. সৈয়দ ফরহাদ আনোয়ার। তিনি বলেন, একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড শিক্ষার্থীদের আরও এগিয়ে যেতে সাহায্য করবে। তিনি বলেন, একাডেমিক শিক্ষা নিঃসন্দেহে বড় অর্জন। তবে এর চেয়েও বড় হলো সততা। কারণ, সততা ছাড়া সফলতা মূল্যহীন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, শুধু একাডেমিক ক্ষেত্রে নয়, জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। একুশ শতাব্দীর চ্যালেঞ্জে মোকাবিলায় যোগ্যতা ও দক্ষতা দিয়ে সব ক্ষেত্রে নিজেকে প্রাসঙ্গিক করে তুলতে হবে।
প্রযুক্তির শিক্ষার ওপর গুরুত্বারোপ করে বিশ্ববিদ্যালয়টির উপদেষ্টা অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, একাডেমিক ডিগ্রির পাশাপাশি সব ধরনের কার্যক্রমে পারদর্শী হতে হবে।
গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়টির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সাইফুল আজাদ, আইন, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব, ব্যবসা শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ তারেক আজিজ ও পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. মোস্তাফিজুর রহমান।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগ, ব্যাচ-২৬২ কে (ফল-২০২৬) বরণ করে নিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
১৪ ঘণ্টা আগে
প্রাথমিকভাবে মনোনীত শিক্ষার্থীদের আগামী ১ অক্টোবর অফিস চলাকালীন সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এ জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ওয়েবসাইটে প্রকাশিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক মনোনয়ন ফরম অথবা বিজ্ঞপ্তির সঙ্গে দেওয়া ফরম নির্দেশনা অনুযায়ী পূরণ করে দুই সেট হার্ড কপি জমা দিতে হবে।
১৪ ঘণ্টা আগে
তরুণদের চাকরির বাজারে রাজনৈতিক হস্তক্ষেপ বা বৈষম্য মেনে নেওয়া হবে না। মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার পাশাপাশি সরকারের বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের মধ্যে তৈরি হওয়া উদ্বেগ সরকারকে দ্রুত নিরসনের করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা অধিকার রক্ষায় আন্দোলনে যেতে বাধ্য হবে বলেও হুঁশিয়ারি...
১৫ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজের অধীনে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস রেগুলার মাস্টার অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) প্রোগ্রামের প্রথম সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।
১ দিন আগে