অধিকৃত পশ্চিম তীরে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক নারী সাংবাদিককে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। শিরিন আবু আকলেহ (৫১) নামের ওই ফিলিস্তিনি সাংবাদিক পশ্চিম তীরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় নিহত হন। স্থানীয় সময় আজ বুধবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।
শিরিন আবু আকলেহকে গুলি করার সময় আরও এক ফিলিস্তিনি সাংবাদিককে গুলি করেছে ইসরায়েলি বাহিনী। আহত ওই সাংবাদিকের নাম আলি আল-সামৌদি। তিনি স্থানীয় একটি সংবাদপত্রে কাজ করেন। অবশ্য তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর গুলিতে হতাহতের এ ঘটনা ঘটেছে।
ফিলিস্তিনে আল-জাজিরার আরেক সংবাদদাতা নিদা ইব্রাহিম জানিয়েছেন, জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিক শিরিন আবু আকলেহকে গুলি করে হত্যা করা হয়। শিরিন জেনিনের চলমান ঘটনাগুলোর খবর সংগ্রহ করছিলেন, বিশেষ করে দখলকৃত পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় একটি শহরে ইসরায়েলি অভিযানের বিষয়ে। এ সময় তিনি মাথায় গুলিবিদ্ধ হন।
নিদা ইব্রাহিম আরও বলেন, শিরিন আবু আকলেহ খুব সম্মানিত একজন সাংবাদিক ছিলেন। এ ঘটনা আকলেহের সঙ্গে কাজ করা সাংবাদিকদের জন্য একটি ধাক্কা।
এদিকে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।

গত বছরের এপ্রিল থেকে প্রায় প্রতিটি দেশের পণ্যের ওপর ১০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক বসান। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, এই শুল্ক ছাড়া আমেরিকা ধ্বংস হয়ে যাবে এবং বিশ্ব আমাদের নিয়ে হাসাহাসি করবে।
৪ মিনিট আগে
ডোনাল্ড ট্রাম্পের অর্থনৈতিক নীতির অন্যতম প্রধান স্তম্ভ ‘বৈশ্বিক আমদানি শুল্ক’ বা ট্যারিফকে বেআইনি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বাধীন বেঞ্চ ৬-৩ ভোটে এই রায় দেন।
১ ঘণ্টা আগে
পুরোনো পানি সরবরাহ ব্যবস্থা রক্ষণাবেক্ষণের জন্য এক ব্যতিক্রমী অনুদান পেয়েছে জাপানের তৃতীয় বৃহত্তম শহর ওসাকা। শহরটির মিউনিসিপ্যাল ওয়াটারওয়ার্কস ব্যুরো গত নভেম্বরে পরিচয় গোপন রাখা এক ব্যক্তির কাছ থেকে মোট ২১ কেজি ওজনের স্বর্ণের বার গ্রহণ করে।
৩ ঘণ্টা আগে
ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
৪ ঘণ্টা আগে