ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের একটি স্কুলে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে এখন পর্যন্ত দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছে অনেকে। স্কুলটিকে একটি আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যেখানে ৯০ জন মানুষ লুকিয়ে ছিল। লুহানস্কের সামরিক প্রশাসকের টেলিগ্রাম পোস্টের বরাত দিয়ে এসব জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা এবং ইউক্রেনের গণমাধ্যম প্রাভদা ও কিয়েভ ইনডিপেনডেন্ট।
লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সের্হি হাইদাই সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে বলেছেন, রুশ বাহিনীর গোলার আঘাত থেকে বাঁচতে প্রাণভয়ে লুহানস্কের বিলোহোরিভকা গ্রামের অন্তত ৯০ জন ওই গ্রামের একটি স্কুল ভবনে আশ্রয় নিয়েছিল। সেখানে গতকাল শনিবার রুশ বাহিনী বোমা ফেলেছে। এর আগের দিন রুশ সেনারা গ্রামটির একটি ক্লাবঘরে হামলা চালিয়েছিল।
স্কুল ভবনের ধ্বংসস্তূপ থেকে ইতিমধ্যে ৩০ জনকে উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি। উদ্ধার কার্যক্রম এখনো চলছে। হাইদাই আরও বলেন, ‘বিলোহোরিভকা গ্রামটি লিসিচানস্কের কাছে অবস্থিত। এখানে প্রায় এক সপ্তাহ ধরে যুদ্ধ করছে রাশিয়া ও ইউক্রেনের সেনারা।’
তবে এ হামলার সত্যতা আল-জাজিরা যাচাই করতে পারেনি।
গতকাল রুশ বাহিনী লুহানস্কের প্রিভিলিয়া শহরেও গোলাবর্ষণ করেছে। এতে দুই শিশু নিহত হয়েছে এবং আরও দুই শিশুসহ এক নারী আহত হয়েছে।

দুজন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে দীর্ঘমেয়াদি সম্মতিভিত্তিক সম্পর্কের পর কেবল বিয়ের প্রতিশ্রুতি পূরণ না করার কারণে সেটিকে ‘ধর্ষণ’ হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। একই সঙ্গে এই পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে...
৩৩ মিনিট আগে
ইয়েমেন সরকারকে তাদের সরকারি খাতের কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া বেতন পরিশোধে সহায়তার জন্য ২২ কোটি ২৪ লাখ সৌদি রিয়ালের (প্রায় ৬ কোটি মার্কিন ডলার) আর্থিক সহায়তা দিয়েছে সৌদি আরব। ইয়েমেনে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আল-জাবের গতকাল শুক্রবার এই তথ্য নিশ্চিত করেছেন...
২ ঘণ্টা আগে
ভারতে মেডিকেল কলেজে ভর্তির অত্যন্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা ‘রি-নিট ইউজি ২০২৬’ শুরুর ঠিক আগের দিন এক চরম বিভ্রান্তি ও গাফিলতির খবর সামনে এসেছে। ভারতের নাগপুরের এক পরীক্ষার্থীর পরীক্ষার কেন্দ্র হিসেবে ভারতের কোনো শহরের পরিবর্তে নির্ধারণ করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিকে।
৬ ঘণ্টা আগে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির মধ্যকার কূটনৈতিক বিরোধ চরম আকার ধারণ করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের একটি বিতর্কিত মন্তব্যের জেরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি তাঁর পূর্বনির্ধারিত মার্কিন যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন।
৭ ঘণ্টা আগে