ফের আলোচনায় বলিউড কুইন কঙ্গনা রানাউত। তবে এবার একটু ভিন্নভাবে আলোচনায় তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে কঙ্গনার আপকামিং সিনেমা ‘ধাকড়’-এর ট্রেলার। বৃহস্পতিবার প্রকাশ্যে আসে ছবির গান ‘সি ইজ অন ফায়ার’; যা কঙ্গনা শেয়ার করেন নিজের ইনস্টাগ্রামের ওয়ালে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, এই গান নিয়েই নতুন করে আলোচনায় কঙ্গনা। গানটির ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন বিগ বি অমিতাভ বচ্চন। সঙ্গে গোটা টিমকে শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘অল গুড উইশেস’। কিন্তু পরক্ষণেই এটি মুছে ফেলেন। ঠিক কেন অমিতাভ পোস্ট করেও মুছে দিলেন, তা জানা যায়নি। কেউ কেউ বলছেন, কঙ্গনার দাবি করা বলিউডের স্বজনপ্রীতির বিষয়টি যে সত্যি, তা আজ প্রমাণ হয়ে গেল।
বলিউডের নেপোটিজম বা স্বজনপ্রীতি নিয়ে প্রায়ই কথা বলতে শোনা যায় কঙ্গনাকে। করণ জোহর থেকে শুরু করে রণবীর কাপুর, সোনম কাপুর, আলিয়া ভাট, দীপিকা পাড়ুকোনদের বিরুদ্ধে একাধিকবার মুখ খুলেছেন তিনি। তবে অমিতাভ এভাবে তাঁর ছবির গান পোস্ট করেও মুছে দেওয়ার বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি কঙ্গনা।
আগামী ২০ মে মুক্তি পাচ্ছে রজনীশ ঘাই পরিচালিত সিনেমা ‘ধাকড়’। কঙ্গনার সঙ্গে এতে দেখা যাবে অর্জুন রামপালকে। দেখা যাবে ওপার বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়কেও।

প্রতিবছরের ৮ মার্চ বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিকসহ সব ধরনের অর্জন উদ্যাপনের এই বৈশ্বিক দিনটি গানে গানে পালন করবেন দেশের তিন সংগীতশিল্পী সোমনূর মনির কোনাল, অন্তরা রহমান ও মাশা ইসলাম। নারী দিবস উপলক্ষে নতুন একটি গান গেয়েছেন তাঁরা।
৪ ঘণ্টা আগে
ইকরার আত্মহত্যার ঘটনার পর থেকে আলোচনায় তাঁর স্বামী যাহের আলভী ও ইফফাত আরা তিথির সম্পর্ক। আলভী তাঁর সহশিল্পী তিথির সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে ছিলেন, এ কারণেই আত্মহত্যা করেছেন ইকরা—এমন অভিযোগ করেছে ইকরার পরিবার ও তাঁর বান্ধবীরা। তবে এ বিষয়ে তিথি জানালেন, আলভীর সঙ্গে প্রেম নয়, নির্ভরতার....
৪ ঘণ্টা আগে
‘বাহুবলী’ ও ‘আরআরআর’ সিনেমার ব্যাপক সাফল্যের পর এস এস রাজামৌলি আরও বড় প্রেক্ষাপট নিয়ে আসছেন। তাঁর পরবর্তী সিনেমার নাম ‘বারাণসী’। তৈরি হচ্ছে রামায়ণ মহাকাব্যের আলোকে। এতে ত্রাণকর্তা রুদ্র চরিত্রে মহেশ বাবু, মন্দাকিনী চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া ও খলনায়ক কুম্ভ হিসেবে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারনকে।
৪ ঘণ্টা আগে
ফেসবুক লাইভে সামিয়া অথৈ জানান, মানিকগঞ্জে রাফাত মজুমদার রিংকুর নাটকের শুটিং সেটে তাঁকে সজোরে চড় মেরে ও খামচি দিয়ে রক্তাক্ত করেছেন তিশা। তবে তিশা বললেন, অথৈর অভিযোগ সত্য নয়, তিনি যা করেছেন, তা পুরোপুরি চরিত্রের প্রয়োজনে।
১৬ ঘণ্টা আগে