দুই বছর পর ভক্তরা জড়ো হলো মান্নাতের সামনে। আর বেলকনিতে দাঁড়িয়ে তাঁদের উদ্দেশে হাত নাড়লেন শাহরুখ খান।
আজ মঙ্গবারর ঈদ উপলক্ষে মান্নাতের সামনে জড়ো হয় ভক্তরা। হাজার হাজার মানুষের উপস্থিতিতে রীতিমতো জনসমুদ্রে পরিণত হয় মান্নাতের সামনের খোলা জায়গাটি।
সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহরুখ। ক্যাপশনে লিখেছেন, ‘ঈদে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়াটা যে কতো সুন্দর...আল্লাহ আপনাদের ভালোবাসা ও শান্তি দিয়ে মঙ্গল করুন। অতীতের সবচেয়ে ভালো সময়ের চেয়েও যেন সামনের দিনগুলো ভালো কাটে। ঈদ মোবারক!’
শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান। এ ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম।

লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
৯ ঘণ্টা আগে
‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সিনেমার প্রভাব বজায় থাকল বাফটাতেও। এ বছরের প্রায় সব অ্যাওয়ার্ড অনুষ্ঠানে একচেটিয়া আধিপত্য ধরে রেখেছে পল থমাস অ্যান্ডারসন পরিচালিত সিনেমাটি। এবারের অস্কারে পেয়েছে ১৩টি বিভাগে মনোনয়ন।
১৬ ঘণ্টা আগে
সংগীতশিল্পী প্রীতম হাসান গানের পাশাপাশি অভিনয়টাও ভালো করেন। টিভি নাটকের পাশাপাশি ওটিটি কনটেন্টেও মুগ্ধতা ছড়িয়েছে তাঁর অভিনয়। সাধারণত জীবনঘনিষ্ঠ এবং রোমান্টিক চরিত্রে দেখা যায় প্রীতম হাসানকে। তবে, এবার ঈদে তিনি আসছেন অ্যাকশন চরিত্রে।
১৬ ঘণ্টা আগে
পবিত্র রমজান উপলক্ষে একটি ইসলামিক গানে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় ছয় শিল্পী। তাঁরা হলেন কাজী শুভ, লুৎফর হাসান, মুহাম্মদ মিলন, জিসান খান শুভ, সামজ ভাই ও তানজিল মিসবাহ। গানের শিরোনাম ‘আল্লাহ দেবে ঠাঁই’।
১ দিন আগে