বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা র্যাঙ্কিংয়ে ১০ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। এ বছর ১৮০ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬২তম। ২০২১ সালে এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম।
সাংবাদিকদের প্যারিসভিত্তিক আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারসের (আরএসএফ) ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে এই তথ্য জানা গেছে।
আরএসএফের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুসারে, চলতি বছর বাংলাদেশের পয়েন্ট হলো ৩৬ দশমিক ৬৩। বিপরীতে, এর আগের বছর বাংলাদেশের পয়েন্ট ছিল ৫০ দশমিক ২৯।
আরএসএফের দেওয়া তথ্য অনুসারে, গণমাধ্যমের ওপর রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সূচকে বাংলাদেশের অবস্থান ১৪০তম। অর্থনৈতিক সুরক্ষা সূচকে অবস্থান ১৩৮তম। আইনগত নিয়ন্ত্রণ সূচকে বাংলাদেশের অবস্থান ১৪৮তম এবং সামাজিক সুরক্ষা সূচকে অবস্থান ১৪৯তম। বাংলাদেশের সামগ্রিক অবস্থান এসব সূচকের তুলনায় বেশ খানিকটা নিচে। তবে এসব সূচকে বাংলাদেশ একটু এগিয়ে থাকলেও সাংবাদিক এবং গণমাধ্যমের নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান একেবারেই তলানির দিকে। ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭২তম।
চলতি বছর বৈশ্বিক গণমাধ্যম স্বাধীনতা র্যাঙ্কিংয়ে শীর্ষ স্থান দখল করেছে ইউরোপের দেশ নরওয়ে। দেশটির অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তালিকায় ২ ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। সুইডেন আগের বছরের মতোই এবারও তৃতীয় স্থান দখল করে রেখেছে। ১৮০তম দেশ হিসেবে তালিকার সবচেয়ে নিচে রয়েছে উত্তর কোরিয়া।
বাংলাদেশের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভারতের অবস্থানও পিছিয়েছে। দেশটি ৮ ধাপ পিছিয়ে ১৫০তম অবস্থানে আছে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থানই সবচেয়ে নিচে। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবার আগে রয়েছে মালদ্বীপ। দেশটির অবস্থান ৮৭তম। এর পর রয়েছে শ্রীলঙ্কা। দেশটির অবস্থান ১৯ ধাপ পিছিয়ে ১৪৬তম। এরপর, ১৫০ তম অবস্থানে ভারত, তারপর যথাক্রমে আফগানিস্তান ও পাকিস্তান। দেশ দুটির অবস্থান যথাক্রমে ১৫৬ ও ১৫৭তম।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৩০ জুন। আজ সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য এ দিন ধার্য করেন।
৪০ মিনিট আগে
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কিছু অপতৎপরতা আমরা লক্ষ করছি। বিভিন্ন জেলায় তাদের মিছিল-মিটিংয়ের মতো কার্যক্রম হাতে নেওয়ার তথ্য পাওয়া গেছে। দুই-একটি স্থানে এ ধরনের তৎপরতা দেখা গেছে। এতে আমাদের মনে হয়েছে, তারা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করতে পারে। সে বিবেচনায়...
১ ঘণ্টা আগে
দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার পদে নিয়োগের সুপারিশ দিতে আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে সভাপতি করে বাছাই কমিটি করেছে সরকার। দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৭ ধারা অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ আজ সোমবার পাঁচ সদস্যের এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে।
১ ঘণ্টা আগে
ইলিশের মোট উৎপাদন এবং এর গড় আকার—দুটোই আশঙ্কাজনকভাবে কমে গেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরের তুলনায় বিগত ২০২৪-২৫ অর্থবছরে ইলিশের উৎপাদন প্রায় ৭১ হাজার টন হ্রাস পেয়েছে। একই সঙ্গে ধরা পড়া ইলিশের গড় ওজন বা আকৃতিও আগের চেয়ে ছোট হয়ে আসছে।
২ ঘণ্টা আগে