এবারের ঈদটা হতে যাচ্ছে গানময়। জনপ্রিয় সংগীত তারকারা ঈদ উপলক্ষে নতুন গান প্রকাশ করছেন। কুমার বিশ্বজিতও আছেন এ তালিকায়। ঈদের আগেই শ্রোতাদেরকে ঈদের উপহার দিয়ে দিয়েছেন তিনি। সম্প্রতি গানছবি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশিত হলো কুমার বিশ্বজিৎ এর নতুন গান ‘শুধু তোমার জন্য’।
এ গান উপলক্ষে অনেকদিন পর একত্র হয়েছেন কুমার বিশ্বজিৎ, গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী ও নকীব খান। জঙ্গীর লেখায় ‘শুধুমাত্র তোমার জন্য’ গানটির সুর করেছেন নকীব খান। বিশ্বজিৎ বলেন, ‘দীর্ঘদিন পরে জঙ্গী ভাইয়ের কথায় ও নকীব ভাইয়ের সুরে গান গাইলাম। গানটি একটু স্পেশাল, কারন গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করার সময় এই দুইজন গুণী মানুষ ছাড়াও সাথে পেয়েছি বাপ্পা মজুমদারকে।’
শহীদ মাহমুদ জঙ্গীর লেখা আইয়ুব বাচ্চুর সুরে কুমার বিশ্বজিৎ সর্বশেষ ‘মোমবাতি জ্বালিয়ে দিও’ এবং নকীব খানের সুরে আসিফ ইকবালের লেখা ‘সুখ ছাড়া দুখ’ গানটি গেয়েছিলেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন কুমার বিশ্বজিৎ। যে কারণে ঈদে কোনো স্টেজ শোতে পাওয়া যাবে না তাঁকে।

এবার ঈদ উপলক্ষে তৈরি দুটি গানে পাওয়া গেছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীদের কোলাবোরেশন। একটি গানে বাংলাদেশের বেলাল খানের সুরে গেয়েছেন নচিকেতা চক্রবর্তী। আরেকটি গানে কলকাতার আকাশ সেনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের হলিউডের ডলবি থিয়েটারে ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের (অস্কার) জমকালো আসরে সম্মানিত হলেন চলচ্চিত্র জগতের উজ্জ্বল নক্ষত্ররা। এবারের আসরে সেরা ছবির পুরস্কার জিতেছে ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’। সেরা অভিনয়ের শীর্ষ সম্মাননা জিতেছেন ‘হ্যামনেট’-এর জেসি বাকলি এবং ‘সিনার্স’-এর মাইকেল বি জর্ডান।
৭ ঘণ্টা আগে
ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার সিনেমার নেপথ্যের মানুষটি পল থমাস অ্যান্ডারসন। গত বছরের পুরোটা সময় জুড়ে যাঁকে নিয়ে উচ্ছ্বাস, উত্তেজনা, উন্মাদনা ছিল চলচ্চিত্র দুনিয়ায়। ওয়ান ব্যাটল আফটার অ্যানাদারের মতো একটি ‘অন্যরকম’ সিনেমা বানিয়ে যিনি তাক লাগিয়ে দিয়েছেন।
৭ ঘণ্টা আগে
৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে যারা সোনালি ট্রফিটি হাতে তুলতে পারেননি, তাঁদেরও খালি হাতে ফিরতে হচ্ছে না। বরং মনোনীত প্রত্যেক তারকার জন্য অপেক্ষা করছে ৩ লাখ ৫০ হাজার মার্কিন ডলার সমমূল্যের এক অবিশ্বাস্য ‘গিফট ব্যাগ’, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ১০ লাখ টাকার সমান। এভরিওয়ান উইনস (সবাই জয়ী) শিরোনামের..
৮ ঘণ্টা আগে