ওমানের সালালাহ নগরীতে সড়ক দুর্ঘটনায় কোম্পানীগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ওমানের স্থানীয় সময় সকাল ১০টার দিকে ওমানের সালালাহ নগরীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রবাসী মোহাম্মদ রহিম (২৫) কোম্পানীগঞ্জের মুছাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তোফর আলী ভুঁইয়া বাড়ির ওবাইদুল হকের চতুর্থ সন্তান।
নিহতের বড় ভাই আবদুর রহমান শিপন এ তথ্য নিশ্চিত করে জানান, মোহাম্মদ রহিম সালালাহ নগরীর সড়কে গাড়ি চাপা পড়েন। পরে তাঁকে স্থানীয় প্রবাসীরা উদ্ধার করে নিকটস্থ সুলতান কাবুস হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, মোহাম্মদ রহিম তিন মাস আগে ওমান পাড়ি জমান। তাঁর দুই বছর বয়সের একটি সন্তান রয়েছে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২১ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৪ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে