অবশেষে বেশ ‘কিছু’ সংখ্যক ভারতীয় শিক্ষার্থীকে প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে চীন। কোভিড-১৯ মহামারির কারণে বেইজিং আরোপিত বিধিনিষেধের কারণে প্রায় দুই বছর পর তাদের চীনে প্রবেশের অনুমতি দিচ্ছে দেশটি। শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই পরিকল্পনার বিষয়ে জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘পড়াশোনার জন্য ভারতীয় শিক্ষার্থীদের চীনে ফেরার বিষয়ে উদ্বেগকে সর্বোচ্চ গুরুত্ব দেয় চীন। আমরা অন্যান্য দেশের শিক্ষার্থীদের চীনে ফিরে আসার প্রক্রিয়া ও পদ্ধতির অভিজ্ঞতা ভারতের সঙ্গে শেয়ার করেছি।’
ঝাও লিজিয়ান আরও বলেন, ‘প্রকৃতপক্ষে, ভারতীয় শিক্ষার্থীদের প্রত্যাবর্তনের কাজ এরই মধ্যেই শুরু করা হয়েছে। এখন ভারতীয় পক্ষের জন্য যা করা বাকি রয়েছে তা হলো—যেসব শিক্ষার্থী চীনে ফিরতে চায় তাদের তালিকা প্রদান করা।’
ভারত সরকারের তথ্য অনুসারে, ২৩ হাজারেরও বেশি ভারতীয় শিক্ষার্থী চীনের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত। এদের বেশির ভাগই বিভিন্ন চীনা মেডিকেল কলেজে অধ্যয়নরত। ২০১৯ সালের ডিসেম্বরে চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর চীন সরকরারে কারণে। চীনা কর্তৃপক্ষ কর্তৃক আরোপিত বিধিনিষেধের কারণে চীন ছাড়েন তারপর তাঁরা আর চীনে ফিরতে পারেননি।
এর পর থেকেই ভারতীয় শিক্ষার্থীরা পুনরায় চীনে ফিরে যাওয়ার জন্য ভারত সরকারের কাছে আবেদন জানালেও তাতে কাজ হয়নি। পরে পাল্টা ব্যবস্থা স্বরূপ, ভারত সরকারও দেশটিতে চীনা পর্যটকদের প্রবেশাধিকার বাতিল করে।

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ইন্টারনেট সেবা বন্ধের সময় ১০০ দিন পেরিয়েছে। গত জুনে নির্বাচনী সংস্কারের দাবিতে বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অঞ্চলটিতে মোবাইল ডেটা ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা ব্যাপকভাবে সীমিত রয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার পরও সেখানে পরিস্থিতির উন্নতি হয়নি।
৬ ঘণ্টা আগে
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তাঁর সাবেক সহযোগী চন্দ্রনাথ রথকে হত্যার জন্য ভাড়াটে খুনিদের দুই কোটি রুপি ‘সুপারি’ দেওয়া হয়েছিল। এই হত্যাকাণ্ডের পেছনে তৃণমূল কংগ্রেসের জাতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠদের...
৭ ঘণ্টা আগে
জনসংখ্যা কমে যাওয়ার প্রবণতা কয়েক দশক ধরে অব্যাহত থাকলেও জাপানে এমন একটি বয়সী জনগোষ্ঠী রয়েছে, যাদের সংখ্যা ক্রমেই বাড়ছে। দেশটিতে প্রথমবারের মতো ১০০ বছর বা তার বেশি বয়সী মানুষের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।
৮ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গরুর মাংসের সরবরাহ কমে গেছে। ফলে বাজারে বেড়েছে দাম, অনেক রেস্তোরাঁ মেনু থেকে বাদ দিয়েছে গরুর মাংসের পদ। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে তৈরি হয়েছে গ্রেপ্তার ও হয়রানির ভয়।
৯ ঘণ্টা আগে