টুইটারের মালিকানা পাওয়ার পর টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক যদি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন তবুও তিনি আর সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে ফিরবেন না । স্থানীয় সময় সোমবার ট্রাম্প মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এমনটি জানান।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জানান, পরিকল্পনা অনুযায়ী আগামী সাত দিনের মধ্যে তিনি আনুষ্ঠানিকভাবে তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যোগ দেবেন।
ট্রাম্প বলেন, আমি টুইটারে যাচ্ছি না। আমি আশা করি ইলন টুইটার কিনেছেন কারণ তিনি এটির উন্নতি করবেন। তিনি একজন ভালো মানুষ।
গতকাল সোমবার বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, ৪ হাজার ৪০০ কোটি ডলারে টেক জায়ান্ট টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের কাছে টুইটার বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে হেরে যাওয়ার পর ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলা হয়। এ ঘটনায় উত্তেজনা ছড়ানোর অভিযোগে ট্রাম্পের টুইটার ও ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যম চালুর ঘোষণা দেন ট্রাম্প।

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সাম্প্রতিক রক্তক্ষয়ী হামলা ও বিমানবন্দরের অচলাবস্থা কেবল আঞ্চলিক নিরাপত্তা সংকটই তৈরি করেনি, বরং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বড় ধরনের কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।
১ ঘণ্টা আগে
ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ধারাবাহিক ও প্রাণঘাতী হামলার মুখে সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশপথ কার্যত ফাঁকা হয়ে পড়েছে। গত শনিবার দেশটির প্রধান বিমানবন্দরে ভয়াবহ প্রাণহানির পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধের মেয়াদ বাড়ানো হয়েছে। ফলে আন্তর্জাতিক বিমান চলাচলে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে.
২ ঘণ্টা আগে
ভারতের সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা করেছে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও নেহা বোরার নেতৃত্বে হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক। তবে পদযাত্রায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজধানী দিল্লির কনট প্লেস ও বারাকখাম্বা রোড এলাকা থেকে শুরু হওয়া পদযাত্রাটি সুপ্রিম কোর্টের দিকে এগোলে পুলিশি ব
৩ ঘণ্টা আগে
রবার্ট হল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত। মাইকেল উডফোর্ড যুক্ত আছেন নিউইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করার ক্ষেত্রে ক্ষুদ্র অর্থনীতির ভিত্তি নিয়ে গবেষণার জন্য নোবেল পুরস্কারে ভূষিত হলেন তাঁরা।
৫ ঘণ্টা আগে