টানা দুই ম্যাচ হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে বার্সেলোনা। পিঁয়েরে এমরিক অবামেয়াংয়ের ১১ মিনিটের গোলে রিয়াল সোসিয়েদাদের মাঠে ১-০ গোলে জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার ব্যবধানটা এখনো ১৫ পয়েন্টের।
তাই লা লিগা শিরোপার দিকে না তাকিয়ে ঘুরে দাঁড়ানো বার্সার নজর এখন টেবিলের দ্বিতীয় স্থানের দিকে। লিগের শুরুর দিকে হোঁচট না খেলে পয়েন্ট টেবিলের চেহারাটা অন্যরকম হতে পারত—রিয়ালকে বেশ ভালো রকম একটা খোঁচা দিয়েছেন বার্সা ডিফেন্ডার দানি আলভেজ।
ডাচ কোচ রোনাল্ড কোমানের অধীনে বার্সার এবারের মৌসুমটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। কিংবদন্তি মিডফিল্ডার জাভি হার্নান্দেজের অধীনে যখন ঘুরে দাঁড়িয়ে জয় পেতে শুরু করে বার্সা ততক্ষণে বড্ড দেরি হয়েছে। লিগ শিরোপার দৌড়ে তখন পরিষ্কার এগিয়ে রিয়াল। ৩৩ ম্যাচ ৭৮ পয়েন্টে শিরোপার খুব কাছে লস ব্লাঙ্কোসরা। ৩২ ম্যাচে ৬৩ পয়েন্টে বার্সা আছে দুইয়ে।
লিগ জয়ে এখন আর তাই বেশি মনোযোগ দিতে রাজি নন মৌসুমের মাঝ ভাগে দ্বিতীয়বারের মতো ন্যু ক্যাম্পে ফেরা দানি আলভেজ। মাঝমাঠ ঘুরে দাঁড়ানোর লড়াইটা মৌসুমের শুরুতে হলে হিসাবটা অন্য রকম হতে পারত বলে দাবি ব্রাজিলিয়ান ডিফেন্ডারের। সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ জিতে বার্সা টিভিকে আলভেজ বলেছেন, ‘রিয়াল মাদ্রিদ সৌভাগ্যবান যে আমরা জেগে উঠতে দেরি করে ফেলেছি। তাই আমরা শিরোপার জন্যও এখন আর লড়াই করতে পারছি না। আমাদের লক্ষ্য এখন ভিন্ন।’
জাভির অধীনে টানা ১৫ ম্যাচ অপরাজিত থাকার পর ইউরোপা লিগ ও লিগে টানা দুই ম্যাচ হেরেছিল বার্সা। দুই ম্যাচ হারের পর গতকালের জয়ে স্বস্তি ফেলতে পারছেন দলটির ফুটবলাররা। তবে টানা খেলায় খেলোয়াড়েরা ক্লান্ত বলে দাবি বার্সা কোচ জাভির, ‘আমরা যে ক্লান্ত, সেটা বোঝা যাচ্ছে। জর্দি আলবা, রোনাল্ড আরাউহো, পিকের মতো অনেকেই পুরোপুরি ফিট নয়। আমরা তাই ভুগছি।’

বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের কাছে ২-০ গোলে হেরে ফ্রান্সের বিদায় মাঠের গণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে রাজপথেও। ম্যাচ শেষে প্যারিস ও লিওঁসহ কয়েকটি শহরে সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুই শহর মিলিয়ে ১৬০ জনের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২৯ মিনিট আগে
এর আগে বিশ্বকাপের পাঁচ সেমিফাইনাল খেলে প্রত্যেকবারই ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। আজ ষষ্ঠ সেমি খেলতে নামছে আলবিসেলেস্তেরা। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, সময় ও টি স্পোর্টস। শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের টি-ট
৩৫ মিনিট আগে
বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ের আগেই আলোচনায় উঠে এসেছে ম্যাচ পরিচালকদের নাম। আলোচিত ম্যাচটিতে রেফারির ভূমিকায় দেখা যাবে মরক্কোয় জন্ম নেওয়া যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাথকে। তাতেই নতুন করে শুরু হয়েছে বিতর্কের ঝড়।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নামার আগে একাদশ নিয়ে শেষ মুহূর্তের পরিকল্পনা করছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। প্রতিপক্ষের কৌশল বিবেচনায় নিয়ে দলে কিছু পরিবর্তনের সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে