
তামাকজাত পণ্যে উচ্চ করারোপ ও মূল্য নির্ধারণ করে বাস্তবায়ন করা গেলে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি প্রায় ১৩ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবে। আর দীর্ঘ মেয়াদে ৪ লাখ ৪৫ হাজার প্রাপ্তবয়স্ক এবং ৪ লাখ ৪৮ হাজার তরুণ জনগোষ্ঠীসহ প্রায় ৯ লাখ মানুষের অকালমৃত্যু রোধ করা সম্ভব হবে।
গবেষণা ও অ্যাডভোকেসি সংস্থা ‘প্রজ্ঞা’ আয়োজিত দেশব্যাপী ভার্চুয়াল মানববন্ধনে আজ রোববার সকালে এসব কথা বলেন বক্তারা। অংশগ্রহণকারীরা এ-সংক্রান্ত ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে ছবি তুলে ফেসবুকে #RaiseTaxSaveLivesBD হ্যাশট্যাগ ব্যবহার করে আপলোড করেন। কর্মসূচিতে সার্বিক সহযোগিতা দেয় ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে)।
এ সময় বক্তারা তরুণ ও দরিদ্র জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষায় আসন্ন ২০২২-২৩ বাজেটে সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপের মাধ্যমে সিগারেটসহ সব তামাকজাত পণ্যের মূল্যবৃদ্ধির দাবি জানান।
তামাকবিরোধী সংগঠনগুলোর দাবি, আসন্ন বাজেটে নিম্নস্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ৫০ টাকা নির্ধারণ করে ৩২ টাকা ৫০ পয়সা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ, মধ্যম স্তরে খুচরা মূল্য ৭৫ টাকা নির্ধারণ করে ৪৮ টাকা ৭৫ পয়সা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ, উচ্চ স্তরে খুচরা মূল্য ১২০ টাকা নির্ধারণ করে ৭৮ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ এবং প্রিমিয়াম স্তরে প্রতি ১০ শলাকা সিগারেটের খুচরা মূল্য ১৫০ টাকা নির্ধারণ করে ৯৭ টাকা ৫০ পয়সা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ করতে হবে। এই কর ও মূল্যবৃদ্ধির প্রস্তাব বাস্তবায়ন করা হলে প্রায় ১৩ লাখ প্রাপ্তবয়স্ক ধূমপান থেকে বিরত থাকতে উৎসাহিত হবেন। একই সঙ্গে প্রায় ৯ লাখ মানুষ অকালমৃত্যু থেকে বাঁচবে। এতে করে সরকারের অতিরিক্ত রাজস্ব আয়ও হবে।
সংগঠনগুলো বলছে, ফিল্টারবিহীন ২৫ শলাকা বিড়ির খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে ১১ টাকা ২৫ পয়সা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপ, ১০ গ্রাম জর্দার খুচরা মূল্য ৪৫ টাকা নির্ধারণ করে ২৭ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক (৬০%) আরোপ এবং ১০ গ্রাম গুলের খুচরা মূল্য ২৫ টাকা নির্ধারণ করে ১৫ টাকা সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক (৬০%) আরোপ করতে হবে। এ ছাড়া বিড়ি, জর্দা ও গুলের মূল্য বৃদ্ধি করা হলে স্বল্প আয়ের মানুষের মধ্যে এসব পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করা হবে।
প্রজ্ঞার (প্রগতির জন্য জ্ঞান) নির্বাহী পরিচালক এ বি এম জুবায়ের বলেন, সুনির্দিষ্ট করারোপের মাধ্যমে তামাকপণ্যের দাম বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধি এবং তামাক ব্যবহারজনিত মৃত্যু ও ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।

এবারের জাতীয় বৃক্ষমেলায় মোট ৭৪টি নার্সারি অংশ নেয়। মাসব্যাপী মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা প্রায় ১৬ লাখ গাছের চারা কিনেছেন, যার মোট বিক্রয়মূল্য প্রায় ১৬ কোটি টাকা। এ বিপুলসংখ্যক চারা বিক্রি এবং আর্থিক লেনদেন প্রমাণ করে মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ছে এবং নার্সারি খাত ...
১৬ মিনিট আগে
রাষ্ট্রপক্ষে শুনানিতে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল মহাস্থানগড়ে আসা নারীদের নামাজের স্থান ও ওয়াশরুম তৈরির প্রয়োজনীয়তা রয়েছে। মহাস্থানগড়ের ভেতরে নির্মাণকাজে নিষেধাজ্ঞা থাকায় কাজ করার জন্য রায় সংশোধনের আবেদন জানানো হয়েছে। আপিল বিভাগ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ প্রতিবেদন দাখিলের জন্য নতুন দিন ধার্য করেন। এই নিয়ে মোট ৯৭ বার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ
৩ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী বলেন, ‘সরকারকে আপনারা নির্বাচিত করেছেন। সরকারের দায়িত্ব আপনাদের পাশে থাকা। আমরা বলেছিলাম, সরকার গঠন করতে পারলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করব। এক মাসের মধ্যে করেছি। নারীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ।’
৩ ঘণ্টা আগে