বলা হচ্ছিল, রবার্ট লেভানডফস্কির ব্যালন ডি’অর ভাগ্যের অনেকটাই নির্ভর করছে সুইডেনের বিপক্ষে পোল্যান্ডের প্লে-অফ ম্যাচের ফাইনালের ওপর। সেই ম্যাচে সুইডেনকে হারিয়ে বিশ্বকাপের টিকিট পেয়েছে পোল্যান্ড। সে সঙ্গে জোরালো হলো লেভার প্রথম ব্যালন ডি’অর জেতার সম্ভাবনাও।
এদিকে নতুন করে প্রকাশিত ব্যালন ডি’অর র্যাঙ্কিংও বলছে, এবার ট্রফি জয়ে ফেবারিট লেভা। এই র্যাঙ্কিংয়ে লম্বা সময় দাপট দেখাচ্ছেন লেভা। সেরা দশে জায়গা হয়নি মেসি, রোনালদো ও নেইমারের। তালিকায় আছেন করিম বেনজেমা, মোহামেদ, সালাহ, কিলিয়ান এমবাপ্পেরা।
এই মৌসুমে গোল করার দিক দিয়েও সবার ওপরে আছেন লেভানডফস্কি। এই মৌসুমে এখন পর্যন্ত এই পোলিশ তারকার গোলের সংখ্যা ৫১। গোল করার দিক দিয়ে তাঁর পরেই আছেন করিম বেনজেমা। রিয়াল মাদ্রিদের এই ফরাসি স্ট্রাইকার গোল করেছেন ৩৭টি। আর ৩০ গোল করে লিভারপুলের মিশরীয় তারকা সালাহ আছেন এই তালিকার তিনে।

ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
৯ মিনিট আগে
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১২ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১৩ ঘণ্টা আগে