ডারবানে চলছে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এই টেস্টে নেই সাকিব আল হাসান। বাঁহাতি অলরাউন্ডার গেবেখা (পোর্ট এলিজাবেথের নতুন নাম) টেস্টে খেলতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। আপাতত তা হচ্ছে না। শেষ টেস্টেও খেলা হচ্ছে না শীর্ষ অলরাউন্ডারের।
ওয়ানডে সিরিজ চলকালীন সাকিবের দেশে ফেরার কথা ছিল। তাঁর পরিবারের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হন। তখন সাকিবের তৃতীয় ওয়ানডে খেলা নিয়ে দেখা দেয় সংশয়। শেষ পর্যন্ত ওয়ানডে সিরিজের সব ম্যাচ খেলেই দেশে ফেরেন বাঁহাতি অলরাউন্ডার।
পরিবারের সঙ্গে কয়েক দিন সময় কাটিয়ে সাকিব দক্ষিণ আফ্রিকায় যাবেন বলে আশা ছিল। কিন্তু রংধনুর দেশ নয়, সাকিব ঢাকা ছাড়তে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশে। আজ রাত ৮টা ২০ মিনিটে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়াল দেওয়ার কথা তাঁর। সন্ধ্যায় বড় মেয়ে আলাইনাকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেখা গেছে তাঁকে।
তবে সংবাদমাধ্যম এড়িয়ে গেছেন সাকিব। তাতে করে শেষ টেস্ট তাঁর খেলা-না খেলা নিয়ে নতুন করে যে জল্পনা দেখা দিয়েছিল, সেটির অবসান হয়েছে। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস আজকের পত্রিকাকে জানিয়েছেন, আগামী ৮ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলবেন না সাকিব। ছুটি নিয়েছেন তিনি।

জয়ের জন্য দরকার ২ রান, বল বাকি এক। ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আজ বাংলাদেশের বিপক্ষে এমন সমীকরণের সামনে পড়ে শ্রীলঙ্কা। লিমানসা তিলকরত্নে ২ রান নিয়ে লঙ্কানদের জয় নিশ্চিত করেছেন।
১৮ মিনিট আগে
কারও পৌষ মাস, কারও সর্বনাশ—ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের পর ব্যাপারটা অনেকটা এরকমই। জুয়েল অ্যান্ড্রুর চোটে কপাল খুলেছে আমির জাঙ্গুর। ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে শেষ মুহূর্তে জায়গা করে নিয়েছেন জাঙ্গু।
১ ঘণ্টা আগে
মাঠে নামা হলো না পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট (এনওসি) না পাওয়ায় চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় মৌসুম থেকে সরে দাঁড়িয়েছে দলটি।
১ ঘণ্টা আগে
ক্রিকেটে ওয়াইড বল বাউন্ডারি পার হলে ব্যাটিং দল সাধারণত পাঁচ রান পায়। কিন্তু কানাডা সুপার৬০-এর সেমিফাইনালে এমন এক ঘটনা ঘটেছে, যা দেখে মুহূর্তের জন্য সবাই ভেবেছিলেন ওয়াইডে ছক্কা হয়েছে। যুক্তরাষ্ট্রের পেসার আলি খানের করা ওভারে এমন ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে