সালটা ইংরেজী ১৯৮৯। আমি এফডিসির নির্বাচিত নতুন মুখের শিল্পীদের নিয়ে ঠিক করলাম একটা ছবি করবো। এর আগে ওদের নিয়ে একটা শর্ট ফিল্ম করেছিলাম ‘ঘোড়ার ডিম।’ সেখানে একটা চরিত্রের সংলাপ ছিলো পুলিশ বাহিনী যদি সৎ হোত তবে দেশে একটা অন্যায়ও হতে পারতো না। সেন্সার বোর্ড সংলাপটা কেটে দিতে বলেছিলো আমি কাটিনি ছবিটি নিষিদ্ধ করা হলো। তারা নেগেটিভ ভাবে নিয়েছিলো, পুলিশ বাহিনী কি সৎ না? আমি ওই ভাবে মিন করিনি। আমি বলতে চেয়েছিলাম পুলিশ ইচ্ছে করলে সব পারে। পুলিশ জানে তার এলাকায় কে খারাপ। এক দিনে সব ঝেটিয়ে বিদায় করতে পারে। পুলিশ বাহিনীর বেতন অনেক বাড়িয়ে দিন যাতে অভাব তাদের আশে পাশে আসতে না পারে। গাড়ী দিন বাড়ী দিন আর শুধু বলুন সততার সাথে দায়িত্ব পালন করতে হবে তবে এই দেশ সোনার বাংলা হতে বেশি সময় লাগবে না। যাক আজ আমার সেটা লেখার বিষয় নয়। লেখার বিষয় সদ্য প্রয়াত জননন্দিত মিস্টি মেয়ে কবরীকে নিয়ে।
নতুন মুখের শিল্পীদের নিয়ে একটা তারুণ্যে ভরপুর ছবির গল্প লিখলাম চেতনা। বিখ্যাত কিশোর কবি সুকান্ত লিখেছিলো-‘যদি তোমার থাকে চেতনা, তাহলে দুর্দিন অশ্রয় পেতো না’। বোন জামাই নঈম কাদির তার বন্ধু গোলাম মুস্তাফা এগিয়ে এলো প্রডিউসার হয়ে। সেই ছবিতে নতুন এক ঝাঁক নতুন শিল্পীদের( মিশা সওদাগর, অমিত হাসান, শাহীন আলম, খালেদ মোহাম্মদসহ ষোলজন) ব্যালেন্স করতে তাদের অধ্যাপকের চরিত্রে অতিথি শিল্পী নিলাম নায়ক আলমগীরকে ও ব্যারিস্টারের ছোট চরিত্রে কবরী ম্যাডামকে। সবাই বললো কবরী ম্যাডাম এই ছোট রোল করবে না। আমি তাকে গিয়ে যখন চরিত্রটা বললাম, তিনি রাজী হলেন এবং অসাধারণ অভিনয় করলেন। তিনি বলেছিলেন চরিত্র ছোট বড় নেই। শুধু পারফর্ম করার সুযোগ থাকতে হবে। অভিনয় ফুটিয়ে তোলার সুযোগ থাকতে হবে চরিত্রে। আজ তিনি নেই। আমি আমার পরিচালনার জীবনে অসাধারন কিছু অভিনয় শিল্পী পেয়েছিলাম তার মধ্যে অন্যতমা কবরী।

প্রতি ঈদেই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ সাজানো হয় বর্ণিল আয়োজনে। রোজার ঈদের জন্য নির্মিত ইত্যাদির নতুন পর্বেও থাকবে নানা চমক। ইত্যাদির দর্শকপর্বের অতিথি হিসেবে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। নির্বাচিত চারজন দর্শকের সঙ্গে অভিনয় করবেন তিনি।
২ ঘণ্টা আগে
ঈদে শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমা মুক্তি পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস ও নির্মাতা আবু হায়াত মাহমুদ বদ্ধপরিকর—এই রোজার ঈদেই মুক্তি দেওয়া হবে প্রিন্স। এদিকে রোজা শুরু হয়ে গেছে। এগিয়ে আসছে ঈদ। তাই দম ফেলার সুযোগ নেই...
৩ ঘণ্টা আগে
বলিউডে বছরজুড়ে যত বায়োপিক মুক্তি পায়, তাতে প্রাধান্য পায় ঐতিহাসিক ব্যক্তিত্ব, যোদ্ধা, খেলোয়াড় আর অপরাধীদের জীবনী। সংগীতশিল্পীদের নিয়ে খুব কমই কাজ হয়েছে বলিউডে। কয়েক বছর ধরে কিশোর কুমারের বায়োপিক তৈরির চেষ্টা করছেন অনুরাগ বসু। তাতে আমির খান থাকবেন বলে জানা গিয়েছিল।
৩ ঘণ্টা আগে
লাগেজে মদের বোতল থাকায় বিমানবন্দরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তবে ঘটনার সত্যতা অস্বীকার করে অভিনেত্রী জানালেন, অসত্য সংবাদ প্রকাশ এবং মানহানির চেষ্টা করায় আইনি ব্যবস্থা নিচ্ছেন তিনি।
২০ ঘণ্টা আগে