ঋষি কাপুর অভিনীত শেষ সিনেমা ‘শর্মাজি নমকিন’। আজ বৃহস্পতিবার আমাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে সিনেমাটি। পুরো সিনেমার শুটিং শেষ করার আগেই অসুস্থ হয়ে পড়েছিলেন ঋষি কাপুর। গত বছর ৩০ এপ্রিল সিনেমার শুটিং শেষ হওয়ার আগেই মারা যান এই অভিনেতা। মৃত্যুর পর বাকি অংশে তাঁর চরিত্রে অভিনয় করেন পরেশ রওয়াল। সম্প্রতি সিনেমাটি দেখেছেন ঋষির বড় ভাই অভিনেতা রণধীর কাপুর। সিনেমা দেখে বেরিয়ে এসে রণধীর ঋষি-পুত্র রণবীর কাপুরকে বলেন, ‘ঋষি কোথায়? ওকে অভিনন্দন জানাব। ফোন করো। কথা বলি।’ কারিনা-কারিশমা কাপুরের বাবা রণধীর কি তবে ভুলে গিয়েছেন যে তাঁর ভাই আর নেই?
ডিমেনশিয়া রোগের লক্ষণ দেখা দিয়েছে রণধীরের মধ্যে। সিনেমা দেখে বের হওয়ার পরের ঘটনার বর্ণনা দিয়ে রণবীর সেই তথ্য দিলেন এক সাক্ষাৎকারে। বললেন, ‘আমার চাচার মধ্যে ডিমেনশিয়ার লক্ষণ দেখা দিচ্ছে। ভুলে যাচ্ছেন সব।’
২০২১ সালে রণধীর বলেন, ‘আমার দুই ভাই চিম্পু (রাজীব কাপুর) এবং চিন্টু (ঋষি কাপুর), দুজনেই চলে গেল। শূন্যতা তৈরি করে দিয়ে গেল ওরা। আমরা তিন জন খুবই ঘনিষ্ঠ ছিলাম। চিম্পু তো আমার সঙ্গেই থাকত। আর শুাটং না থাকলে চিন্টু আমার অফিসে আসত বা ফোন করে আড্ডা মারত। আমরা একসঙ্গে থাকলে আর কাউকে দরকার পড়ত না। শুধু চিন্টু আর চিম্পুই নয়, গত আড়াই বছরে আমার মা (কৃষ্ণা কাপুর) এবং বোন (রীতু নন্দা)-কেও হারিয়েছি। জীবনটা ক্রমশ ছোট হয়ে আসছে।’
রণধীর জানান, প্রতি দিন দুই ভাইয়ের কথা মনে পড়ে তাঁর। সেই মজার দিনগুলোতে ফিরে যেতে চান তিনি। কিন্তু আক্ষেপ, আর কখনও সেই দিন ফিরবে না।
দীর্ঘ দু’বছর ক্যানসারের সঙ্গে লড়াই করে ২০২০ সালে সেই রোগে মারা যান অভিনেতা ঋষি কাপুর।

নৃত্যে অবদান রাখায় এ বছর একুশে পদক পাচ্ছেন অর্থী আহমেদ। একুশে পদকের মতো পুরস্কারের তালিকায় সাধারণত জ্যেষ্ঠ শিল্পীদের নাম বেশি দেখা যায়। নৃত্যশিল্পী অর্থী আহমেদ বয়সে তরুণ। জ্যেষ্ঠ শিল্পীদের উপেক্ষা করে তাঁকে একুশে পদক দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন নৃত্যশিল্পীরা।
২ ঘণ্টা আগে
পবিত্র ওমরাহ পালন শেষে ১১ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন অভিনেতা মোশাররফ করিম। স্ত্রী রোবেনা রেজা জুঁইকে সঙ্গে নিয়ে তিনি ওমরাহ পালনের জন্য ১০ দিন সৌদি আরবে ছিলেন। দেশে ফিরে ১৫ ফেব্রুয়ারি থেকে সাগর জাহানের দুটি নাটকের কাজ করছেন মোশাররফ করিম। একটি ‘সদা সত্য বলিব’ অন্যটি ‘আদু ভাই’।
২ ঘণ্টা আগে
পবিত্র রমজান মাসে টিভি চ্যানেলগুলো প্রচার করে বিশেষ অনুষ্ঠান। এবারও রমজান মাসজুড়ে একাধিক অনুষ্ঠান প্রচার করবে দীপ্ত টিভি। এর মধ্যে দুটি রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করবেন অভিনেত্রী রিচি সোলায়মান ও জাকিয়া বারী মম।
২ ঘণ্টা আগে
বাকপ্রতিবন্ধী নারীর চরিত্রে একটি ওয়েব ফিল্মে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। ফিল্মের নাম ‘জ্বীনের বাচ্চা’। সিনেমার গল্প গ্রামের এক বাক্প্রতিবন্ধী নারীকে ঘিরে। একে তো বাক্প্রতিবন্ধী, তার ওপর নিঃসন্তান সে। ফলে সংসার জীবনে নেমে আসে অশান্তির ছায়া।
২ ঘণ্টা আগে