বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার ছুড়ে ফেলে দেওয়ার কোনো মানে নেই। পুরোনো ক্যালেন্ডারের পাতা দিয়ে অনেক কিছু বানিয়ে ফেলা যায়। তবে তার জন্য প্রয়োজন কিছু কৌশল।
বই-খাতার মলাট: ক্যালেন্ডারের পাতা দিয়ে সহজে বই ও খাতার মলাট করে নিতে পারেন। এ ছাড়া পুরোনো বইয়ের মলাট নষ্ট হয়ে গেলে সেগুলো ক্যালেন্ডারের মোটা পাতা দিয়ে মুড়ে নিতে পারেন।
খাম: পুরোনো ক্যালেন্ডারের পাতা দিয়ে খাম তৈরি করা যায়। আসছে নববর্ষ বা ঈদে নিজ হাতে বানানো খামে চিঠি ভরে পাঠিয়ে দিতে পারেন কোনো বন্ধুকে। খাম বানানোর কিছু সহজ টিউটোরিয়াল ইউটিউবে আছে। সেগুলো দেখেও বানিয়ে ফেলতে পারেন।
উপহারের ব্যাগ: পুরোনো হয়ে যাওয়া ক্যালেন্ডারের পাতা দিয়ে উপহারের ব্যাগ বানানো যায় খুব সহজে। ইউটিউব টিউটোরিয়াল খুঁজলেই পাওয়া যাবে তার নির্মাণকৌশল। শুধু লাগবে কাঁচি, গ্লু আর রিবন।
গ্যালারি ওয়াল: পুরোনো ক্যালেন্ডারে ব্যবহার করা সুন্দর ছবিগুলো কেটে রাখুন। এরপর কার্ডবোর্ড দিয়ে ফ্রেম বানিয়ে রং করে তার ভেতর এই ছবিগুলো গ্লু দিয়ে লাগিয়ে নিন। তারপর ঘরের এক পাশের দেয়ালে সেঁটে দিন। ঘরের চেহারা পাল্টে যাবে।
সূত্র: রিমডেল হলিক, ছবি: মিন্টেড
অনুবাদ: ফারহীমা ফারুক তূর্ণা

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫