
‘কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতির মৃত্যু এত দুঃখজনক ও বেদনাদায়ক, যে মেনে নেওয়া যায় না। আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে এবং আমরা তাদের পাশে আছি সেটা জানানোর জন্যই আমাদের পাঠিয়েছেন।’ ২৪ মার্চ রাতে ঢাকার শাহজাহানপুরে গুলিতে নিহত রিকশারোহী কলেজ ছাত্রী সামিয়া আফরিন প্রীতির শান্তিবাগের বাসায় গিয়ে তার মা-বাবাকে প্রধানমন্ত্রীর পক্ষে সমবেদনা জানিয়ে সাংবাদিকদের এ কথাই বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
আজ বুধবার দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে সঙ্গে নিয়ে রাজধানীর শাহজাহানপুরে শান্তিবাগে সামিয়াদের বাসায় যান ড. হাছান মাহমুদ। সামিয়ার বাবা জামাল উদ্দিন, মা হোসনে আরা ও এসএসসি পরীক্ষার্থী ছোট ভাই সোহায়েব সামি’র সঙ্গে একান্তে কথা বলেন তারা। অশ্রুসিক্ত সামিকে বুকে জড়িয়ে ধরে রাখেন তথ্যমন্ত্রী।
পরে ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, দলের পক্ষ থেকে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছি, যে কোনো প্রয়োজনে আমাদের দল, আমাদের সরকার তাদের পাশে থাকবে।
মন্ত্রী বলেন, ‘ইতিমধ্যেই মূল আসামি গ্রেপ্তার হয়েছে। একই ঘটনায় আমাদের দলের একজন নেতা মৃত্যুবরণ করেছেন। নিহত ছাত্রী সামিয়ার পরিবার মামলা না করলেও জাহিদুল ইসলাম টিপুর স্ত্রী মামলা করেছেন। সেই মামলার এজাহারে প্রীতির হত্যাকাণ্ডের কথা উল্লেখ আছে। আইনানুযায়ী একই ঘটনায় দুটি মামলার প্রয়োজন নেই। মূল আসামি গ্রেপ্তার হয়েছে, যারা তার সঙ্গে ছিল তারাও পুলিশের জালের মধ্যে আছে। আমরা আশা করি তারাও খুব সহসা গ্রেপ্তার হবে। যথোপযুক্ত বিচার করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে আমরা বদ্ধপরিকর।’
‘সামিয়ার মা-বাবার আরেকটি সন্তান প্রীতির ছোট ভাই এসএসসি পরীক্ষা দেবে, তার সঙ্গেও আমাদের কথা হয়েছে আমরা এখান থেকে গিয়ে প্রধানমন্ত্রী ও আমাদের দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে বিস্তারিত জানাব’ উল্লেখ করেন হাছান মাহমুদ।
সরকারের কাছে সামিয়ার পরিবার কোনো সাহায্যের আবেদন করেছে কি না-এ প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘তারা সরকারের কাছে এখনো আবেদন করেনি, আমরা এ বিষয়টি দেখার জন্য আমাদের কাউন্সিলরকে দায়িত্ব দিয়েছি এবং সরকারের পক্ষ থেকে যথাসম্ভব করা হবে।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন সদ্য এনসিপিতে যোগ দেওয়া বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার। আর সদস্যসচিব হয়েছেন এস এম শাহরিয়ার।
৪ মিনিট আগে
সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনয়নপ্রাপ্ত মাধবী মার্মার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক সায়রা চন্দ্রা চাকমা। পার্বত্য জেলা পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ না করেই তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন—এমন অভিযোগ তুলে আজ রোববার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশন
১৮ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন তাঁর মনোনয়নপত্র বাতিল করে দেওয়া রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন। আজ রোববার নির্বাচন ভবনে ইসির কাছে তিনি এই আপিল করেন।
১ ঘণ্টা আগে
নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য (জামায়াত) মাছুম মোস্তফা তাঁর ওপর হামলার ঘটনায় জাতীয় সংসদে তুলে ধরে নিরাপত্তা দাবি করেছেন। প্রধানমন্ত্রীর কাছে তাঁর নেতা–কর্মীদেরও নিরাপত্তা চেয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে