Ajker Patrika

নৃ-ভাবনার ৫ তথ্যচিত্র প্রদর্শনী

নৃ-ভাবনার ৫ তথ্যচিত্র প্রদর্শনী

মানুষের প্রতিদিনকার জীবনযাপন, পেশা, সংস্কার পালন, অস্তিত্ব টিকিয়ে রাখা আর সুখ খোঁজার চেষ্টার ওপর নির্মিত ৫ তথ্যচিত্র প্রদর্শন হবে (২৯ মার্চ) মঙ্গলবার। বিকেলে তিনটা থেকে এসব তথ্যচিত্র দেখানো হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে।

প্রদর্শনীর আয়োজন করেছে প্রযোজনা সংস্থা ‘আলো-ছবির নৃ-ভাবনা’। এই আয়োজনের মধ্য দিয়েই প্রযোজনা সংস্থাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।

‘আলো-ছবির নৃ-ভাবনা’র প্রযোজনায় ৫টি তথ্যচিত্র নির্মাণ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া পাঁচ শিক্ষার্থী। আয়োজনে পর্যায়ক্রমে প্রদর্শিত হবে ইফাত জারিনের ‘অ্যান আনটোল্ড স্টোরি অব বানারস’, শারমিন আক্তারের ‘হিজাব’, বিপ্লব রায়ের ‘বেদে’, নূরে জান্নাতের ‘বাংলাবাজার’ ও দীপ্তি সরকারের ‘হ্যাপিনেস’।

প্রযোজনা সংস্থাটির পক্ষে মাহফুজ সরকার বলেন, মানুষের নিত্যদিনের গল্পগুলোকে ক্যামেরাবন্দী করে সংরক্ষণের উদ্যোগের নামই ‘আলো-ছবি’র নৃ-ভাবনা' । নৃবৈজ্ঞানিক চিন্তা ব্যবহার করে জীবনের ক্ষুদ্র কথা, না বলা গল্পের অডিও-ভিজ্যুয়াল নিমার্ণের একটি প্ল্যাটফর্ম হবে এটি।

এ ছাড়া নতুন নির্মাতাদের কাজের সুযোগ করে দিতে পাশে থাকবে প্রযোজনা সংস্থাটি। তাই আপাতত প্রোডাকশনের মানের ক্ষেত্রে কিছুটা উদারনীতি অনুসরণ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১

ইসরায়েলে শব্দের ১২ গুণ গতির ‘ড্যান্সিং মিসাইল’ নিক্ষেপ ইরানের, বৈশিষ্ট্য কী

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল

র‍্যাবের নতুন ডিজি আহসান হাবীব, এসবি প্রধান নুরুল আমিন, সিআইডি প্রধান মোসলেহ উদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত