ই-কমার্স প্রতিষ্ঠান আলেশা মার্টের চেয়ারম্যান মঞ্জুরুল আলম শিকদারের বিদেশযাত্রা স্থগিতসহ ভুক্তভোগীদের টাকা ফেরতের দাবিতে মানববন্ধন করেছেন গ্রাহকেরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশের বিভিন্ন জেলা থেকে আসা গ্রাহকেরা মানবন্ধনে অংশ নেন।
গ্রাহকেরা জানান, চেকের পর চেক দেওয়া হলেও কোনো টাকা তাঁরা পাচ্ছেন না। এজন্য চেক নয়, তাঁরা নগদ টাকা চান। চেয়ারম্যান কয়েক সপ্তাহ পরপর ফেসবুকে এসে মিথ্যা আশ্বাস দিচ্ছেন বলেও অভিযোগ করেন তাঁরা।
এ সময় গ্রাহকেরা ‘তোমার চেক ফেরত নাও, আমার টাকা আমায় দাও’, ‘টাকা দে, নয়তো জীবন নে’ বলে স্লোগান দেন।
কুমিল্লা থেকে আসা গ্রাহক মাহমুদুল হাসান বলেন, ‘আমার মোটরসাইকেলের অর্ডার ছিল। সরবরাহের তারিখ পেরিয়ে গেছে ছয় মাস হলো, এখনো টাকা বা মোটরসাইকেল কিছুই পাইতেছি না। অনেক কষ্টে দিনের পর দিন টাকা জমিয়ে আলেশা মার্টে বিনিয়োগ করেছি। এখানে যারা আসছে, অবস্থা একই রকম। জানি না কবে আমি আমার টাকা ফিরে পাব।’
গ্রাহকেরা অভিযোগ করে বলেন, আলেশা মার্টের চেয়ারম্যান বিদেশে যাওয়ার পাঁয়তারা করছেন। তিনি যেন বিদেশে যেতে না পারেন এবং গ্রাহকেরা যেন দ্রুত সময়ের মধ্যে টাকা ফিরে পান, এ জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।
গত বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করে আলেশা মার্ট। চটকদার বিজ্ঞাপন আর লোভনীয় অফারে ক্রেতাদের আকৃষ্ট করে প্রতিষ্ঠানটি। প্রায় ৪৫ হাজার গ্রাহক আলেশা মার্টের কাছে ৪৫০ কোটি টাকা পাবে বলে অভিযোগ রয়েছে। গ্রাহকদের টাকা ফেরত দিতে না পেরে প্রতিষ্ঠানটি কার্যালয় বন্ধ রেখেছে।

ওরিয়ন গ্রুপের চেয়ারম্যান ওবায়দুল করিমকে বিদেশ যাওয়ার অনুমতি দিয়ে নিম্ন আদালতের দেওয়া আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিভিশন আবেদনের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে কমিশনের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।
৭ দিন আগে
ফিশিং লিংকের মাধ্যমে সফটওয়্যার আপডেটের প্রলোভন দেখিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নেওয়ার পর ব্যাংক হিসাব থেকে প্রায় ৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
১১ দিন আগে
একটি জুয়ার ওয়েবসাইট বন্ধ হয়, কিছুদিন পর একই ধরনের আরেকটি সাইট হাজির। একটি অ্যাপ সরিয়ে দেওয়া হলে নতুন নামে আবার চালু হয় কার্যক্রম। এভাবে প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩৫টি জুয়ার সাইট খোলা হয়। প্রযুক্তির এই ফাঁক গলে দেশে ক্রমেই বিস্তৃত হচ্ছে অনলাইন জুয়া।
১৬ আগস্ট ২০২৬
রাজধানীর মিরপুর-১৩ এলাকার শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে গতকাল শুক্রবার দুর্বৃত্তদের ছোড়া গুলিতে যুবদলের এক কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় এক পথচারীও গুলিবিদ্ধ হয়েছেন। গত মঙ্গলবার রাজারবাগ বাজারে পানির পাম্পসংলগ্ন একটি মুদি দোকানের সামনে বিএনপি কর্মী মো. পলাশকে প্রকাশ্যে কুপিয়ে....
২৫ জুলাই ২০২৬