ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে সংঘবদ্ধ হামলায় সাতজন শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা গাউছিয়া ফ্লাইওভারের নিচে এ হামলার ঘটনা ঘটে।
আহত একজন শিক্ষার্থী গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান শুভ। তাৎক্ষণিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি।
উয়ারি-বটেশ্বর রুটের বিকেলের শিফটের (৪টা ৪৫ মিনিটে ক্যাম্পাস থেকে ছাড়ে) বাসে এ হামলা হয়।
প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর আহত আশিকুর রহমান বলেন, ‘একজন মোটরসাইকেল আরোহী সাইড না দিয়ে বাজে আচরণ করলে চালকের সঙ্গে ঢাবির বাস ড্রাইভারের বাগ্বিতণ্ডা থেকে হাতাহাতি হয়। এরপর ওই মোটরসাইকেল আরোহী বাস লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ফলে গ্লাস ভেঙে কয়েকজন মেয়ে আহত হয়। এরপর বাসের বাকিরা প্রতিবাদ জানালে স্থানীয় আরও অনেকে জড়ো হয়ে বাসে ভাঙচুর করে।’
গাড়ির চালকের সূত্রে উয়ারি-বটেশ্বর পরিবারের সভাপতি মারুফ আহমেদ বলেন, ‘ভূলতা ফ্লাইওভারের নিচে আমাদের গাড়ি থামে। ওখানে শিক্ষার্থীরা নামেন। আজকে আমাদের গাড়ির সঙ্গে এক মোটরসাইকেল চালকের কোনো কারণে ঝামেলা হয়। এতে মোটরসাইকেল আরোহীর পেছনে বসা লোক বাসের গ্লাস লক্ষ্য করে ইট ছোড়ে। ফলে কয়েকজন আহত হন। পরে শিক্ষার্থীরা নেমে তাদের শাসান। এর কিছুক্ষণ পর মোটরসাইকেল চালক আরও অনেকজনকে জড়ো করে বাস ভাঙচুর করে। সেখানে জ্যাম থাকায় আমাদের গাড়ি সরে যেতে পারেনি।’
এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী বলেন, ‘মূল ঘটনা জানা যায়নি। একেকজন একেক কথা বলছেন। তবে আহত শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। পুলিশকে অবহিত করা হয়েছে যেন ঘটনাটির ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়।’

উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি টানা সাত দিন ধরে বাড়ছে। বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১১ সেন্টিমিটার। সদর ও শিবগঞ্জ উপজেলার পাঁচ ইউনিয়নের প্রায় আড়াই হাজার পরিবার পানিবন্দী। প্লাবিত হয়েছে ৩৬২ হেক্টর ফসলি জমি ও ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান।
১ মিনিট আগে
খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে আহত এক যুবকের মৃত্যু হয়েছে। গত শনিবার রাতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছোট গেট এলাকায় গণপিটুনিতে আহত হন তিনি।
৯ মিনিট আগে
চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জেনারেটর চালাতে জ্বালানি সংকটের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে ২০০ লিটার ডিজেল পাঠানোর দাবি করা হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিচয় নিশ্চিত না হওয়ায় তারা তেল গ্রহণ করেনি। বর্তমান সংসদ সদস্যের পক্ষ থেকে ৬০ লিটার...
১৬ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে নকল সার ও নিষিদ্ধ কীটনাশক তৈরি ও মোড়কজাত করার দায়ে জিয়াউর রহমান নামের এক ব্যক্তিকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে ছয়টি ব্যক্তিমালিকানাধীন কারখানার মালামাল জব্দ করে ধ্বংস করা হয়েছে।
২২ মিনিট আগে