এবার উড়ুক্কু গাড়ি নিয়ে একত্রে কাজ করার ঘোষণা দিয়েছে জাপানের প্রখ্যাত মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান সুজুকি মোটর করপোরেশন ও শূন্য কার্বন নিঃসরণ নিয়ে কাজ করা প্রতিষ্ঠান স্কাই ড্রাইভ ইনকরপোরেশন। বৈদ্যুতিক বিমান নিয়ে গবেষণা, উন্নয়ন এবং বিপণন নিয়ে যৌথভাবে কাজ করার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দ্বয়। গত মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এ কথা জানিয়েছে প্রতিষ্ঠান দুটি।
ওই বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সুজুকির মোটরগাড়ির অর্ধেকেরও বেশির বাজার ভারত। তাই প্রাথমিক লক্ষ্য হিসেবে ভারতের দিকেই মনোযোগ প্রতিষ্ঠান দুটির। গত রোববার বৈদ্যুতিক গাড়ি এবং ব্যাটারি তৈরির জন্য ভারতের কারখানায় ১০৪ দশমিক ৪ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে সুজুকি।
এখন পর্যন্ত প্রতিষ্ঠান দুটি তাদের অংশীদারত্বে কত বিনিয়োগ করবে সে বিষয়ে বিশদ কিছু জানায়নি। এমনকি উৎপাদনের সময়সূচি বা লক্ষ্যমাত্রার রূপরেখা প্রকাশ করেনি।
স্কাই ড্রাইভ বর্তমানে একটি দুই আসনের বৈদ্যুতিক চালিত উড়ুক্কু গাড়ি নির্মাণে কাজ করছে। সুজুকি এই নির্দিষ্ট গাড়িতে কাজ করবে কিনা তা বিবৃতিতে বলা হয়নি। তবে ওই অংশীদারত্বে অটোমোবাইল, মোটরসাইকেল এবং আউটবোর্ড মোটর ছাড়াও উড়ুক্কু গাড়ি নিয়ে একত্রে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে প্রতিষ্ঠান দুটি।

এআই উৎপাদনশীলতা বাড়াতে পারে, কিন্তু অতিরিক্ত নির্দেশনা এটিকে ডিজিটাল মাইক্রোম্যানেজারে পরিণত করতে পারে। প্রতিটি কাজের সঙ্গে যদি নতুন কোনো এআই পরামর্শ বা সতর্কতা যুক্ত হয়, তাহলে কর্মীরা স্বায়ত্তশাসন হারাতে পারেন এবং কর্মসন্তুষ্টি কমে যেতে পারে...
২ দিন আগে
বিশ্বজুড়ে হোয়াটসঅ্যাপে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) গ্রাহকসেবা সহকারী চালু করেছে মেটা। ‘মেটা বিজনেস এজেন্ট’ নামে পরিচিত এই এআই টুল ক্ষুদ্র ও মাঝারি ব্যবসার গ্রাহকসেবা, বিক্রয় ব্যবস্থাপনা ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় সহায়তা করবে। একই সঙ্গে ভবিষ্যতে এ সেবার...
২ দিন আগে
দেশের অন্যতম শীর্ষ সাইবার সিকিউরিটি কনভারজেন্স প্ল্যাটফর্ম দ্য টিম ফিনিক্স গ্রুপ (টিটিপিজি) ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। আগামী ২৩ জুন থেকে শুরু হয়ে এই সম্মেলন চলবে ২৭ জুন পর্যন্ত। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের টেকনিক্যাল ওয়ার্কশপগুলো ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এবং
২ দিন আগে
গুগলের মাতৃপ্রতিষ্ঠান অ্যালফাবেট কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্প্রসারণে বিনিয়োগের জন্য ৮০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে। স্থানীয় সময় গতকাল সোমবার অ্যালফাবেট জানিয়েছে...
৪ দিন আগে