রমজান মাস উপলক্ষে ৮০০ টিরও বেশি পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার। আজ মঙ্গলবার দেশটির বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য বলা হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম দ্য পেনিনসুলার প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এক বিবৃতিতে কাতারের বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় বলেছে, পবিত্র রমজান উপলক্ষে ৮ শতাধিক পণ্যের দাম কমানো হয়েছে। আগামী ২৩ মার্চ থেকে রমজান মাস শেষ হওয়ার আগ পর্যন্ত দেশের সবাই এই সুবিধা ভোগ করবেন। কাতারের সব বাজার ও সুপারশপে সরকারের এই আদেশ কার্যকর থাকবে।
রমজান উপলক্ষে মূল্য হ্রাস করা পণ্যসমূহের মধ্যে ময়দা, মধু, সিরিয়েল, কর্নফ্লেক্স, ইয়োগার্ট, দুধ ও ডেইরি সামগ্রী, গুঁড়া দুধ, কন্ডেন্সড মিল্ক, পনির, ফলের রস, চিনি, কফি ও কফিজাত দ্রব্য, খেজুর, মিনারেল ও বোতলজাত পানি, অ্যালুমিনিয়াম ফয়েল, ইস্ট, লবণ, ভোজ্য তেল, ব্যক্তিগত ও গৃহস্থালি পরিচ্ছন্নতা সামগ্রী প্রভৃতি উল্লেখযোগ্য।
চলতি বছর মধ্যপ্রাচ্যে ২ এপ্রিল থেকে রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে।

ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
১ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
১ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, ভিনগ্রহে প্রাণের (এলিয়েন) সন্ধান নিয়ে যুক্তরাষ্ট্রের সরকারের কাছে যেসব নথি আছে, সেগুলো প্রকাশের জন্য তিনি প্রতিরক্ষা দপ্তর ও অন্যান্য সংস্থাকে নির্দেশ দিচ্ছেন। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া...
২ ঘণ্টা আগে
বাংলাদেশের একটি মেডিকেল কলেজে ভর্তির কথা বলে কাশ্মীরি এক পরিবারের সঙ্গে আর্থিক প্রতারণা করেছে একটি চক্র। এই অভিযোগে চারজনের নামে মামলা দায়ের করা হয়েছে। কাশ্মীর থেকে প্রকাশিত ইংরেজি সংবাদমাধ্যম দ্য রাইজিং কাশ্মীরের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে