যুক্তরাষ্ট্র ৯/১১ সন্ত্রাসী হামলার পর মুসলিম দেশগুলোর ভুলের কারণে বিশ্বে ইসলামভীতি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ মঙ্গলবার ইসলামাবাদে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সম্মেলনে দেওয়া ভাষণে তিনি এমন মন্তব্য করেন।
ইমরান খান প্রশ্ন রাখেন, পশ্চিমা বিশ্ব যখন ইসলাম আর সন্ত্রাসবাদের মধ্যে পার্থক্য করে না তখন তারা কীভাবে উদারপন্থী আর উগ্র মুসলিমের মধ্যে পার্থক্য করবে?
ইমরান খান বলেন, ‘আমি আমার জীবনের অনেকটা সময় ইংল্যান্ডে কাটিয়েছি, একজন আন্তর্জাতিক ক্রীড়াবিদ হিসেবে সারা বিশ্ব ভ্রমণ করেছি। আমি পশ্চিমা সভ্যতা সম্ভবত বেশির ভাগ মানুষের চেয়ে অনেক ভালো বুঝি। আমি ৯/১১-এর পর সেখানে ক্রমবর্ধমান হারে ইসলামভীতি তৈরি হতে দেখেছি।’
২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে হামলার কথা উল্লেখ করে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘এই ইসলামভীতি বাড়ছেই। এবং এর কারণ—সরি, আমাকে বলতেই হচ্ছে—এই ভুল ধারণা মোকাবিলায় আমরা মুসলিম দেশগুলো কিছুই করিনি। ধর্মের সঙ্গে সন্ত্রাসবাদের সম্পর্ক কীভাবে থাকতে পারে? ইসলাম আর সন্ত্রাসবাদকে কীভাবে এক করে দেখা হয়েছিল? আর এটা যখন একবার ঘটে গেছে, তখন একজন পশ্চিমা লোক কীভাবে সেখানে একজন উদারপন্থী মুসলিম আর উগ্রবাদী মুসলিমকে আলাদা করবেন? আর এই ধারণা থেকেই লোকটি একটি মসজিদে প্রবেশ করলেন এবং নির্বিচারে গুলি চালালেন।’
ইমরান খান আরও বলেন, দুর্ভাগ্যবশত, যা করা উচিত ছিল, তা হয়নি। মুসলিম দেশগুলোর প্রধানদের এ বিষয়ে অবস্থান নেওয়া উচিত ছিল। তবে অনেক রাষ্ট্রপ্রধান দাবি করেছেন যে তাঁরা মধ্যপন্থা অবলম্বন করেছেন।
পাকিস্তানের সংসদে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা ভোটের আগে এমন মন্তব্য করলেন ইমরান খান। ক্রিকেটার থেকে রাজনীতিবিদ হয়ে ওঠা ইমরান খানের সরকারের আমলে মারাত্মক অর্থনৈতিক মন্দার সম্মুখীন হয়েছে পাকিস্তান।
পাকিস্তানে শুরু হয়েছে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের ৪৮ তম সম্মেলন। রাজধানী ইসলামাবাদের পার্লামেন্ট হাউসে আজ মঙ্গলবার সম্মেলনটি শুরু হয়।

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ জানাজা পড়িয়েছেন শিয়া বিশ্বের অন্যতম প্রভাবশালী ও প্রবীণ ধর্মীয় পণ্ডিত ১০১ বছর বয়সী গ্র্যান্ড আয়াতুল্লাহ হোসেইন নূরি হামেদানি। আজ বৃহস্পতিবার ইরানের পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারে খামেনির দাফন সম্পন্ন করার আগে...
৯ ঘণ্টা আগে
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার তাঁর জন্মভূমি ও শিয়া সম্প্রদায়ের অন্যতম পবিত্র নগরী মাশহাদের ইমাম রেজা মাজারে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়...
১০ ঘণ্টা আগে
চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া। অগ্নিকাণ্ডের পরপরই উদ্ধার তৎপরতা জোরদার ও আহত ব্যক্তিদের চিকিৎসার...
১১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যের সংঘাত আবারও আঞ্চলিক রূপ নিয়েছে। আজ বৃহস্পতিবার জর্ডানের আল আজরাক বিমানঘাঁটিতে থাকা মার্কিন সামরিক অবকাঠামো ও মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান নিয়ন্ত্রণকেন্দ্র লক্ষ্য করে একযোগে ১০টি দূরপাল্লার...
১২ ঘণ্টা আগে