এ বছর হজ অনুষ্ঠিত হবে কি না, এ বিষয়ে কম সময়ের মধ্যেই সৌদি সরকারের পক্ষ থেকে ডিক্রি জারি হবে। সফররত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে রোববার বৈঠকে এ কথা জানিয়েছেন সৌদি আরব সরকারের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক বিন ফাওজান বিন মোহাম্মদ আল রাবিয়াহ।
সাক্ষাতে ধর্ম প্রতিমন্ত্রী আসন্ন পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার বিষয়ে অগ্রগতি জানতে চান। এ সময় সৌদি মন্ত্রী জানান, রাজকীয় সৌদি আরব সরকারের পক্ষ থেকে শিগগিরই এ বিষয়ে ফরমান (ডিক্রি) জারি করা হবে।
ফরিদুল হক খান সৌদির মন্ত্রীকে জানান, কোভিড-১৯ মহামারি উত্তর পরিস্থিতিতে অনুষ্ঠেয় হজে অংশগ্রহণের অভিপ্রায়ে বাংলাদেশের হজযাত্রীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে।
ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশের জন্য বরাদ্দ কোটার পূর্ণসংখ্যক হজযাত্রী প্রেরণের প্রস্তুতির বিষয়টি অবহিত করলে সৌদি হজমন্ত্রী জানান, আসন্ন সৌদি-বাংলাদেশ হজ চুক্তি সম্পাদনের সময় যাত্রীর সংখ্যা নির্ধারণ করা হবে। ড. তাওফিক আরও জানান, ওমরাহ যাত্রীরা পিসিআর টেস্ট ছাড়াই পবিত্র ওমরাহ পালন করতে পারছেন।
ধর্ম প্রতিমন্ত্রী সৌদি সরকারের আমন্ত্রণে জেদ্দায় ২১-২২ মার্চ অনুষ্ঠেয় হজ ও ওমরাহ নিয়ে আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে সৌদি আরব সফর করছেন। ২৫ মার্চ তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতিসহ তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর তথ্যপ্রমাণ-সংবলিত নথি চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে পাঠানোর উদ্যোগ....
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি এবং তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে ভারতের দিল্লি বিমানবন্দরে অভিবাসন (ইমিগ্রেশন) কর্তৃপক্ষের ‘অসৌজন্যমূলক আচরণ’-এর ঘটনায় ঢাকায় ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
১ আগস্ট থেকে দেশের সব গণপরিবহনে জিপিএস ডিভাইস সংযুক্ত ও সচল রাখা বাধ্যতামূলক করেছে বিআরটিএ। ১৫ জুন প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ জুন জারি করা প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জিপিএস সংযুক্তি নিশ্চিত হওয়ার পরই রেজিস্ট্রেশন ও ফিটনেস সনদ নবায়ন করা হবে।
৪ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দুই দেশ যুদ্ধ অবসান, ইরানের ওপর মার্কিন অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার লক্ষ্যে একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ এখনও নির্ধারিত হয়নি।
৫ ঘণ্টা আগে