
কানাডার একটি মসজিদে নামাজের সময় কুড়াল নিয়ে হামলার চেষ্টা করেছিলেন এক উগ্রবাদী যুবক (২৪)। পরে ওই ব্যক্তিকে আটকের পর পুলিশের হাতে সোপর্দ করেছেন মুসল্লিরা। স্থানীয় সময় শনিবার এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, টরন্টোর মিসিসাওগা শহরতলিতে অবস্থিত দার আল-তাওহিদ ইসলামিক সেন্টার মসজিদে শনিবার ওই হামলার ঘটনা ঘটে। ওই ইসলামবিদ্বেষী যুবক মুসল্লিদের ওপর ভালুক তাড়ানো স্প্রে ছিটিয়ে আতঙ্ক সৃষ্টি করেন।
খবর পেয়ে দ্রুত মসজিদে পুলিশ গিয়ে ওই উগ্রবাদী যুবককে গ্রেপ্তার করে। তবে মুসল্লিরা সঙ্গে সঙ্গে তাঁকে আটক করায় হামলায় কেউ গুরুতর আহত হয়নি।
গ্রেপ্তার ওই ব্যক্তির নাম মোহাম্মদ মইজ ওমর। তাঁর বিরুদ্ধে ছয়টি অপরাধের অভিযোগ আনা হয়েছে।
তাৎক্ষণিকভাবে পুলিশ জানিয়েছে, এটি সংঘবদ্ধ কোনো সন্ত্রাসী গ্রুপের হামলা নয়। তাঁর ব্যক্তিগত বিদ্বেষ থেকেই এই হামলা করা হয়েছে।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, কানাডায় এ ধরনের ধর্মীয় বিদ্বেষের স্থান নেই।

ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবারও তীব্র আকার ধারণ করেছে। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দ্রুত অভিযান চালিয়ে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পাশাপাশি লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকার বিস্তীর্ণ অংশ দখল করে নিয়েছে।
১৭ মিনিট আগে
ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী একটি নৌকা ফুটো করে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ড্যানি টমো নামে পরিচিত ৩৭ বছর বয়সী এক ডানপন্থী কর্মীকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। তাঁর বিরুদ্ধে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অপরাধমূলক ক্ষতিসাধনসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
১ ঘণ্টা আগে
দক্ষিণ ও পশ্চিম ইউরোপে নিজেদের সংঘাতের সীমানা বাড়াতে ইতালি, স্পেন এবং ফ্রান্সে সমুদ্রভিত্তিক ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। সম্প্রতি মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা সিআইএর একটি সতর্কবার্তার বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক এল মুন্দো এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে...
১ ঘণ্টা আগে
ইউরোপে কাজের ভিসার প্রলোভন দেখিয়ে ভারতীয় রেস্তোরাঁকর্মীদের পাচার ও শোষণের অভিযোগ উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনশৃঙ্খলা সংস্থা ইউরোপোল জানিয়েছে, এসব কর্মীকে সপ্তাহে সর্বোচ্চ ৮০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। দেশে ফিরতে চাইলে তাঁদের ওপর সহিংসতার হুমকি দেওয়া হতো।
২ ঘণ্টা আগে