
ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী একটি নৌকা ফুটো করে ক্ষতিগ্রস্ত করার অভিযোগে ড্যানি টমো নামে পরিচিত ৩৭ বছর বয়সী এক ডানপন্থী কর্মীকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। তাঁর বিরুদ্ধে জীবন বিপন্ন করার উদ্দেশ্যে অপরাধমূলক ক্ষতিসাধনসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, ড্যানি টমোর প্রকৃত নাম ড্যানিয়েল থমাস। চলতি বছর তিনি ‘প্যাট্রিয়ট প্ল্যাটফর্ম’ নামের একটি সংগঠন গড়ে তোলেন। সম্প্রতি ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে নৌকায় করে অভিবাসীদের ব্রিটেনে প্রবেশের বিরুদ্ধে বিভিন্ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি।
জানা যায়, গত মঙ্গলবার ফ্রান্সের নরম্যান্ডি উপকূল থেকে ব্রিটেন অভিমুখী একটি অভিবাসীবাহী নৌকা পর্যবেক্ষণের জন্য লাইভস্ট্রিম শুরু করেন থমাস। এ সময় প্রায় ৬০ জন অভিবাসীকে ব্রিটেনে পৌঁছাতে সহায়তা করতে ইস্টবোর্ন ও হেস্টিংস থেকে রয়্যাল ন্যাশনাল লাইফবোট ইনস্টিটিউশনের (আরএনএলআই) দুটি উদ্ধারকারী নৌকা সেখানে পৌঁছায়। অভিবাসীদের পরে সীমান্ত নিরাপত্তা বাহিনীর একটি জাহাজে স্থানান্তর করে ডোভারে নিয়ে যাওয়া হয়।
অভিবাসীদের নামিয়ে দেওয়ার পর থমাস দ্রুত ওই নৌকার কাছে যান। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে তাঁকে নৌকাটি ধারালো কোনো বস্তু দিয়ে কাটতে দেখা যায়। এ সময় তিনি চিৎকার করে বলেন, ‘তারা (অভিবাসীরা) আর এসব নৌকা ব্যবহার করবে না, আমাদের দেশে আর অভিবাসী নয়।’
ঘটনার পর হ্যাম্পশায়ার কনস্ট্যাবুলারি তদন্ত শুরু করে। গতকাল বুধবার রাতে একটি পেট্রল স্টেশনে থমাসকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের ভাষ্য, যে নৌকাটি ক্ষতিগ্রস্ত করা হয়েছে, তাতে একজন জরুরি সেবা কর্মী ছিলেন।
পুলিশ জানিয়েছে, থমাসের বিরুদ্ধে ১৯৯০ সালের অ্যাভিয়েশন অ্যান্ড মেরিটাইম সিকিউরিটি অ্যাক্ট ও ১৯৯৫ সালের মার্চেন্ট শিপিং অ্যাক্টের অধীনে কয়েকটি অভিযোগ আনা হয়েছে। তিনি এখনো পুলিশের হেফাজতে রয়েছেন।
থমাসের গ্রেপ্তারের পর অভিবাসনবিরোধী আন্দোলনের আরও এক পরিচিত মুখ টমি রবিনসন তাঁর আইনি খরচের জন্য অর্থ সংগ্রহের আহ্বান জানিয়েছেন। আজ প্রকাশিত একটি অনলাইন তহবিল সংগ্রহের লিংক অনুযায়ী, এরই মধ্যে ১৭৫ জনের বেশি মানুষ এতে অর্থ দিয়েছেন।

ইয়েমেনের দীর্ঘদিনের গৃহযুদ্ধ সাম্প্রতিক সপ্তাহগুলোতে আবারও তীব্র আকার ধারণ করেছে। ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা দ্রুত অভিযান চালিয়ে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলের পাশাপাশি লোহিত সাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকার বিস্তীর্ণ অংশ দখল করে নিয়েছে।
৩৪ মিনিট আগে
দক্ষিণ ও পশ্চিম ইউরোপে নিজেদের সংঘাতের সীমানা বাড়াতে ইতালি, স্পেন এবং ফ্রান্সে সমুদ্রভিত্তিক ড্রোন হামলা চালানোর পরিকল্পনা করছে রাশিয়া। সম্প্রতি মার্কিন সামরিক গোয়েন্দা সংস্থা সিআইএর একটি সতর্কবার্তার বরাত দিয়ে স্প্যানিশ দৈনিক এল মুন্দো এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে...
১ ঘণ্টা আগে
ইউরোপে কাজের ভিসার প্রলোভন দেখিয়ে ভারতীয় রেস্তোরাঁকর্মীদের পাচার ও শোষণের অভিযোগ উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইনশৃঙ্খলা সংস্থা ইউরোপোল জানিয়েছে, এসব কর্মীকে সপ্তাহে সর্বোচ্চ ৮০ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো। দেশে ফিরতে চাইলে তাঁদের ওপর সহিংসতার হুমকি দেওয়া হতো।
২ ঘণ্টা আগে
এবার ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে আলোচিত ককরোচ জনতা পার্টি (সিজেপি)। এর মধ্যে ভারতের সিইসি পদত্যাগ না করলে আবারও দেশজুড়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন সিজেপি নেতারা...
২ ঘণ্টা আগে