বাড়িতে যেসব খাবার সব সময়ই মজুত থাকে এর মধ্য়ে অন্যতম হচ্ছে দুধ। তবে তরল দুধ সঠিক নিয়মে সংরক্ষণ করতে না পারলে দ্রুত নষ্ট হয়ে যায়। তরল দুধ সংরক্ষণে এড়াতে হবে ভুলগুলো।
সবার শেষে দুধ না কেনা
ফ্রিজ থেকে বের করার পর দুধ বেশিক্ষণ গরম পরিবেশে থাকলে দ্রুত নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তাই প্রয়োজনীয় সবকিছু কেনাকাটা শেষে দুধ কিনে বাড়ি গিয়ে ফ্রিজে রাখুন।
ফ্রিজের দরজায় সংরক্ষণ
ফ্রিজের দরজার সঙ্গে যে ট্রেগুলো সংযুক্ত থাকে, সেই জায়গা ফ্রিজের ভেতরের অন্যান্য অংশের চেয়ে তুলনামূলক গরম। ফলে দুধের গুণগত মান দ্রুত কমে যেতে পারে। তাই ফ্রিজের ভেতরে রাখুন দুধের বোতল বা প্যাকেট।
নাশতার টেবিলে বেশিক্ষণ রাখা
সকালে নাশতা করার সময় প্রয়োজনমতো দুধ গ্লাসে ঢেলে নিয়ে বাকিটুকু ঠান্ডা জায়গায় রাখুন। দুধের জগ বেশিক্ষণ টেবিলে রাখলে দুধের গুণগত মান নষ্ট হতে পারে। পরে ফ্রিজে রাখলেও দেখা যাবে গরম করার সময় দুধ ফেটে গেছে।
রোদের সংস্পর্শে রাখা
চুলায় দুধ গরম করে জানালার পাশে না রাখাই ভালো। কারণ রোদের সংস্পর্শে এলে দুধের পুষ্টিগুণ নষ্ট হয়।
লবণ না দেওয়া
দুধের বোতলে এক চিমটি লবণ ফেলে বোতলের মুখ ভালো করে আটকে ফ্রিজে রাখুন। অনেক দিন ভালো থাকবে।
সূত্র: নিউ লাইফ অন এ হোম স্টিড

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ওয়েবসাইটে ১৭ জুন প্রকাশিত একটি নিবন্ধ থেকে জানা যায়, বিশ্বব্যাপী প্রতি ছয়জন প্রবীণের মধ্যে অন্তত একজন নির্যাতনের শিকার হন। আবার ল্যানসেট ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার যৌথ জরিপে দেখা যায়, ৬০ বা তার বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে মানসিক নির্যাতনের শিকার ১১ দশমিক ৬ শতাংশ....
১৩ দিন আগে
ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫