রাশিয়া-ইউক্রেন যুদ্ধ গড়িয়েছে একাদশ দিনে। রাশিয়ার হামলায় অনেকটাই বিপর্যস্ত ইউক্রেন। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে নিরাপত্তা, আর্থিক সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে ফোনে দীর্ঘ আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
হোয়াইট হাউসের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাইডেন-জেলেনস্কির ফোনালাপ ৩০ মিনিট স্থায়ী ছিল।
ফোনালাপের বিষয়ে এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, ‘নিরাপত্তা, ইউক্রেনের জন্য আর্থিক সহায়তা ও রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে।’
এদিকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তকাল শনিবার বেনেট পুতিনের সঙ্গে ক্রেমলিনে এই বৈঠক করেন। বেনেটের মুখপাত্র এমনটি জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, ক্রেমলিনে তাঁদের তিন ঘণ্টার বৈঠকে বেনেট পুতিনের সঙ্গে ইউক্রেনের যুদ্ধে আটকে পড়া বৃহৎ ইহুদি সম্প্রদায়ের বিষয়টিও উত্থাপন করেছেন।

নেপালে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণ ও হত্যার অভিযোগে বিক্ষোভ চলছে। এ ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গুরুতর অপরাধের ক্ষেত্রে আইন সংস্কারের দাবি জানিয়েছেন মানবাধিকারকর্মী ও রাজনীতিকেরা।
১ ঘণ্টা আগে
জাপানের উত্তরাঞ্চলে ঐতিহাসিক হিরোসাকি দুর্গের ৩৬০ টন ওজনের দুর্গচূড়া (ক্যাসল কিপ) নিজের পুরোনো জায়গার দিকে সরিয়ে নিতে প্রায় ১ হাজার ৮০০ মানুষ অংশ নিয়েছেন। ‘সো-রে, সো-রে’ (যেমনটা আমরা বাংলায় হেঁইয়ো, হেঁইয়ো বলে থাকি) স্লোগান দিতে দিতে তারা ৩০ মিটার দীর্ঘ দড়ি টেনে দুর্গটির অবস্থান দুই মিটারেরও বেশি
১ ঘণ্টা আগে
সূর্য ওঠার কিছুক্ষণ পরই পানি আনতে বের হতে হয় ৪০ বছর বয়সী মমতাকে। এভাবে সারা দিনে আট থেকে দশবার যেতে হয়। হাতে তিনটি খালি প্লাস্টিকের বালতি নিয়ে কয়েক শ মিটার দূরের একটি চাপকলে যান তিনি। এদিকে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি।
২ ঘণ্টা আগে
মাত্র ১০ মাসের দায়িত্বে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কঠোর অবস্থান নিয়েছেন, বন্ধুত্ব গড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে। নিজের ব্যস্ততা নিয়ে তিনি এমনও বলেছেন...
২ ঘণ্টা আগে