
গ্লোবাল ক্লাউড কমিউনিকেশনস প্ল্যাটফর্ম ও অমনিচ্যানেল এঙ্গেজমেন্ট লিডার ইনফোবিপের উদ্যোগে থিংক আর্ট লিমিটেড ও ব্র্যান্ড প্র্যাকটিশনার্স অব বাংলাদেশের (বিপিবি) সহযোগিতায় ‘অমনিচ্যানেল অ্যাপ্রোচ ফর কস্ট-ইফেক্টিভ বিজনেস অ্যান্ড এনহান্সড কাস্টমার এক্সপেরিয়েন্স’ শীর্ষক এক বিশেষ অনলাইন সেশন অনুষ্ঠিত হয়েছে। সেশনটিতে ব্যাংকিং ও ননব্যাংকিং, ইনস্যুরেন্স, রিটেইল ও ই-কমার্স এবং এফএমসিজি ইন্ডাস্ট্রির পদস্থ কর্মকর্তারা অংশ নেন।
ইনফোবিপ বাংলাদেশের প্রি-সেলস ইঞ্জিনিয়ার আরিফ হোসেইনের প্রেজেন্টেশনের মাধ্যমে সেশনটি শুরু হয়। প্রেজেন্টেশনে তিনি ইন্ডাস্ট্রিভেদে ভোক্তাদের বেশ কিছু নির্দিষ্ট অভিজ্ঞতার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন। এ ছাড়া ইনফোবিপের অমনিচ্যানেল ক্লাউড কন্টাক্ট সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাটবটের সঙ্গে ফেসবুক মেসেঞ্জার ও লাইভ চ্যাটের সমন্বয়ের মাধ্যমে কীভাবে প্রতিষ্ঠানগুলো গ্রাহকদের নিরবচ্ছিন্ন কাস্টমার এক্সপেরিয়েন্স দিতে পারে, তা তুলে ধরা হয়।
ওয়েবিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লঙ্কাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ডিজিটাল ট্রান্সফরমেশন স্পেশালিস্ট মাহমুদুল হাসান। মহামারিকালীন গ্রাহকসেবা ব্যবস্থাপনা নিয়ে কথা বলার পাশাপাশি অমনিচ্যানেল কাস্টমার জার্নি নিয়ে লঙ্কাবাংলার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
ওয়েবিনারে আরও ছিলেন নগদের চিফ মার্কেটিং অফিসার শেখ আমিনুর রহমান, সিন্দাবাদ ডটকমের সিইও জি এম কামরুল হাসান প্রমুখ।

দেশে দৈনিক ৩৮০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের চাহিদা থাকলেও নিয়মিত ২৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হয়। তবে গত ২১ জুলাই সাগরে ভাসমান এক্সিলারেট এনার্জির টার্মিনালে আগুন লেগে গেলে সরবরাহ কমতে থাকে। গত এক মাসে সামিট ও এক্সিলারেট এনার্জির দুইটি টার্মিনালে বারবার বিপত্তি দেখা দিলে দেশে...
৯ ঘণ্টা আগে
বাণিজ্য চুক্তি নিয়ে কয়েক দিনের আলোচনা ব্যর্থ হওয়ায় কানাডার বেশ কিছু পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (২২ আগস্ট) থেকে নতুন এ শুল্ক কার্যকর হয়েছে। এর জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিতের ঘোষণা করেছেন এবং পাল্টা...
৯ ঘণ্টা আগে
বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম আঞ্চলিক বিমান পরিবহন (অ্যাভিয়েশন) কেন্দ্র বা ‘হাব’ হিসেবে গড়ে তুলতে হলে সরকার, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বেসরকারি বিমান সংস্থাগুলোর মধ্যে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা অপরিহার্য বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।
১১ ঘণ্টা আগে
২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৩০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ৮৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৪ হাজার ৮১২ টাকা নির্ধারণ হয়েছে।
১৩ ঘণ্টা আগে