
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জ্যেষ্ঠ সচিব কাজী হাবিবুল আউয়াল। নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির কাছে কাজী হাবিবুল আউয়ালের নামটি প্রস্তাব করেছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। গত ১৮ ফেব্রুয়ারি গণস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত এক সভায় জাফরুল্লাহ চৌধুরী নিজেই এ কথা জানান।
ওই দিন জাফরুল্লাহ চৌধুরী সার্চ কমিটির কাছে তাঁর প্রস্তাবিত আটটি নাম প্রকাশ করেন। কাজী হাবিবুল আউয়ালের বিষয়ে সেদিন তিনি বলেন, ‘আমি সাবেক সচিব কাজী হাবিবুল আউয়ালের নাম প্রস্তাব করেছি। কারণ তিনি যখন প্রতিরক্ষা সচিব ছিলেন, তখন তিনি দেখলেন ক্যান্টনমেন্টে পাকিস্তান আমলের হিসাবে বিদ্যুৎ বিল নেওয়া হয়। তিনি তখন সেই বিলের পরিমাণ বাড়াবার উদ্যোগ নিয়েছিলেন। আমি দেখলাম যেই ব্যক্তি সেনাবাহিনীর বিদ্যুৎ বিল বাড়াতে পারে, তার কোমরের জোর আছে। নির্বাচন কমিশন কমিশনে এমন একজন লোকই দরকার।’
আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগ কাজী হাবিবুল আউয়ালকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। তিনি আইন, ধর্ম ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সচিব ছিলেন। ‘জীবন পাতার জলছাপ’ ও ‘ট্রাজেকটরি অব অ্যা জুডিশিয়াল অফিসার’ তাঁর উল্লেখযোগ্য বই।
নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পাওয়া বাকি চারজন হলেন— সাবেক জেলা ও দায়রা জজ বেগম রাশিদা সুলতানা, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খান, সাবেক সিনিয়র সচিব মো. আলমগীর ও সাবেক সিনিয়র সচিব আনিছুর রহমান।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
৫ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৮ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৯ ঘণ্টা আগে