
বিশ্বের ১৩০টি দেশের চলচ্চিত্র নিয়ে আগামীকাল থেকে শুরু হচ্ছে ১৬তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম আয়োজিত এই উৎসবে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকছে সেমিনার, মাস্টারক্লাস ও সম্মাননা প্রদান। বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকেরা।
এবারের উৎসবে মোট ৭টি ভেন্যুতে প্রদর্শনী চলবে। মূল ভেন্যু বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নাট্যশালা মিলনায়তন এবং চিত্রশালা মিলনায়তন। জমা পড়া ৩ হাজার ৮৬২টি চলচ্চিত্র থেকে বাছাই কমিটি ৪১৪টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করেছে। এর মাঝে রয়েছে অস্কার, কান, সানড্যান্স, বার্লিন, বুসানসহ অন্যান্য চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত ৭০টি চলচ্চিত্র।
সুস্থধারার চলচ্চিত্র ও স্বল্পদৈর্ঘ্য আন্দোলনে বিশেষ অবদান রাখায় এবার যৌথভাবে হীরালাল সেন আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন মানজারে হাসিন মুরাদ ও তানভীর মোকাম্মেল। এ ছাড়া উৎসবে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলোর মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্রগুলোকে মোট তিনটি পুরস্কার প্রদান করা হবে। এবারের উৎসব বঙ্গবন্ধু এবং বীর মুক্তিযোদ্ধাদের প্রতি উৎসর্গ করা হয়েছে।

গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫