
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাজ্য। ব্রিটিশ পররাষ্ট্রসচিব লিজ ট্রাস বলেছেন, পুতিনের পদক্ষেপগুলোকে ‘বিনা শাস্তিতে’ মেনে নেওয়া যায় না। রাশিয়াকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে। আজ মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এসংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ওপর আক্রমণের প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাজ্য এ নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ পররাষ্ট্রসচিব লিজ ট্রাস বলেছেন, ‘ইউক্রেনের সার্বভৌমত্বের ওপর রাশিয়ার সর্বশেষ হামলার পর আমি ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) ঊর্ধ্বতন প্রতিনিধি জোসেফ বোরেলের সঙ্গে কথা বলেছি। আমরা (যুক্তরাজ্য এ ইইউ) পুতিন শাসিত রাশিয়ার ওপর দ্রুত নিষেধাজ্ঞা দিতে সম্মত হয়েছি। একই সঙ্গে আমরা এ বিষয়েও একমত হয়েছি যে আমরা ইউক্রেনের পাশে থাকব।’
এদিকে এক টুইটার পোস্টে লিজ ট্রাস লিখেছেন, তিনি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবার সঙ্গেও টেলিফোনে কথা বলেছেন। তিনি দিমিত্রোকে বলেছেন, ‘আমরা ইউক্রেনের পাশে আছি। অন্যান্য মিত্র দেশের মতো যুক্তরাজ্যও রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে প্রস্তুত আছে।’
ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো এবং এ ঘোষণার পরই বিদ্রোহী অঞ্চল দুটিতে সেনা পাঠানোর নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। এর পরই রাশিয়া সমর্থিত ওই দুই অঞ্চলের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করবে বলে ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। কিছুক্ষণ আগে একই ধরনের ঘোষণা দিল যুক্তরাজ্য।

যুক্তরাষ্ট্রে তেলের চড়া দামে যখন নাগরিকদের নাভিশ্বাস উঠছে, ঠিক তখনই দেশটির জ্বালানি খাতের বড় বড় প্রতিষ্ঠানগুলো রেকর্ড মুনাফা গুণছে। টেক্সাসের হিউস্টনভিত্তিক কোম্পানি শেভরনের রেকর্ড আয়ের খবর প্রকাশ্যে আসতেই তেল ও গ্যাস খাতের প্রভাবশালী এসব প্রতিষ্ঠানের ওপর চরম ক্ষোভ ঝেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট....
১ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হওয়ার মধ্যেই তেহরানকে আবারও ‘শেষ সুযোগ’ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় অগ্রগতি না হলে সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে ট্রাম্প বলেছেন, তিনি ইরানকে হামলার আগে ‘শেষ সুযোগটুকুও’ দিতে চান। তবে আলোচনার জন্য কোনো নির্দিষ্ট...
১ ঘণ্টা আগে
বিজেপি টানা দ্বিতীয় সপ্তাহেও বাজে খবরের মুখো। গত সপ্তাহে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল দলের জন্য বড় ধাক্কা। আর এ সপ্তাহের শুরুতেই দুই বিধানসভা আসনের উপনির্বাচনে হেরে গেল বিজেপি। এর একটি বিহারের বাঁকিপুর আসন।
১ ঘণ্টা আগে
ট্রাম্প প্রশাসন, ইরান নিয়ে নিজেদের তৈরি করা জটিল পরিস্থিতি থেকে কীভাবে বেরিয়ে আসবে, তা নিয়ে বেশ বিপাকে পড়েছে বলেই মনে হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের একটি চুক্তিতে রাজি করাতে এখন পরবর্তী পদক্ষেপ কী হওয়া উচিত...
২ ঘণ্টা আগে