গত বছরের শেষদিকে পরপর কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হন চিত্রনায়িকা মৌসুমী। সবই ভিন্ন গল্পের, ভিন্ন চরিত্রের। যেভাবে সচরাচর আগে দেখা যায়নি তাঁকে। সেপ্টেম্বরে মির্জা সাখাওয়াৎ হোসেনের পরিচালনায় ‘ভাঙন’ সিনেমার শুটিং শুরু করেন তিনি। ছিন্নমূল মানুষের গল্প নিয়ে নির্মিত এ সিনেমায় মৌসুমী একজন চুড়ি বিক্রেতা। তাঁর সঙ্গে আছেন ফজলুর রহমান বাবু ও প্রাণ রায়। এরই মধ্যে ভাঙনের শুটিং শেষ হয়েছে। আজ ও আগামীকাল এ সিনেমার ডাবিং করবেন তিনি।
শুধু ভাঙন নয়, কাছাকাছি সময়ে মৌসুমী শেষ করেছেন আরও দুটি সিনেমার শুটিং। একটি আশুতোষ সুজনের ‘দেশান্তর’, অন্যটি জাহিদ হোসেনের ‘সোনার চর’। নির্মলেন্দু গুণের গল্প নিয়ে তৈরি হয়েছে দেশান্তর। দেশপ্রেম ও নারী জাগরণের গল্প দেখা যাবে এতে। উপন্যাসটির প্রধান নারী চরিত্রের নাম অন্নপূর্ণা। এ চরিত্রেই আছেন মৌসুমী। ‘দেশান্তর’-এ প্রথমবারের মতো আহমেদ রুবেলের সঙ্গে অভিনয় করেছেন মৌসুমী। এ ছাড়া আছেন মামুনুর রশীদ, ইয়াশ রোহান ও রোদেলা টাপুর। ‘সোনার চর’ সিনেমাটিও তৈরি হয়েছে প্রান্তিক মানুষের গল্প নিয়ে। এতে মৌসুমীর সঙ্গে অভিনয় করেছেন ওমর সানী ও জায়েদ খান।
এ ছাড়া শিগগির শুরু হতে যাচ্ছে জাহিদ হোসেনের আরও নতুন দুটি সিনেমার কাজ। একটি ‘ছিটমহল’, অন্যটি ‘কানাগলি’। এ দুই সিনেমায় মৌসুমীর সঙ্গে ওমর সানীও অভিনয় করবেন বলে জানা গেছে।
মৌসুমী বলেন, ‘সরকারি অনুদানে নির্মিত ভাঙন ও দেশান্তর সিনেমা দুটির গল্প চমৎকার। সোনার চর সিনেমাটির গল্পও খুব জীবনঘনিষ্ঠ। এগুলোর প্রতিটি দর্শকের ভালো লাগার মতোই সিনেমা। ছিটমহল ও কানাগলি—এ দুটি সিনেমার গল্প আবার অন্য রকম। সত্যি বলতে যে সিনেমাগুলোতে ইদানীং কাজ করছি, প্রতিটিই গল্পের দিকে দিয়ে শক্তিশালী। আমার খুব ভালো লেগেছে এমন কাজের সঙ্গে যুক্ত হতে পেরে।’
মৌসুমী অভিনীত পাঁচটি সিনেমাই এ বছর মুক্তি পাওয়ার কথা।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫