বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাটিং করতে নেমে রেকর্ড গড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের ব্যাটার সুনীল নারাইন। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে আজ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের দেওয়া লক্ষ্য তাড়ায় বিপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন এই ক্যারিবিয়ান অলরাউন্ডার।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ চট্টগ্রামের দেওয়া ১৪৯ রানের লক্ষ্য তাড়ায় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে ক্রিজে আসেন নারাইন। শুরু থেকে শরিফুল ইসলাম, মেহেদি হাসান মিরাজদের ওপর তাণ্ডব চালান তিনি। চার-ছক্কার বৃষ্টিতে মিরপুর ভাসিয়ে রেকর্ড বুকে নাম লেখান তিনি।
বিপিএলের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ১৩ বলে অর্ধশতক করেন নারাইন। ৬টা ছক্কা ও চারটি চারের মারে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। এর আগে বিপিএলে দ্রুততম অর্ধশতক ছিল আহমেদ শেহজাদের। পাকিস্তানি এই ক্রিকেটার ২০১২ সালে বরিশাল বার্নার্সের হয়ে ১৬ বলে অর্ধশতক করেছিলেন।
বিপিএলে দ্রুততম ফিফটি
ব্যাটার দল বল তারিখ
সুনীল নারাইন কুমিল্লা ১৩ ১৬ ফেব্রুয়ারি ২০২২
আহমেদ শেহজাদ বরিশাল ১৬ ২৮ ফেব্রুয়ারি ২০১২
উইল জ্যাকস চট্টগ্রাম ১৮ ২৯ জানুয়ারি ২০২২

ওয়ানডে সিরিজ শেষে আপাতত তিন দিনের বিরতি। এরপর ফের শুরু হবে ব্যাট-বলের লড়াই। ২৭ এপ্রিল থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে নামবে বাংলাদেশ। তার আগে লিটন দাস, তানজিদ হাসান তামিমদের দারুণ এক খুশির খবর দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১ ঘণ্টা আগে
প্রথম ম্যাচ জিতেও ওয়ানডে সিরিজ নিজেদের করে নিতে পারেনি নিউজিল্যান্ড; হেরে গেছে ২-১ ব্যবধানে। ওয়ানডে শেষে এবারে টি-টোয়েন্টির পালা। আগামী ২৭ এপ্রিল সংক্ষিপ্ত ওভারের সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। তার আগে দলে পরিবর্তন আনল সফরকারীরা।
১ ঘণ্টা আগে
আগামী আগস্টে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে এই দুই খেলোয়াড়কে ক্যাম্পে ডাকার পরিকল্পনা করছে বাফুফে। অ্যাডামের পাসপোর্টের কাজ এখনো বাকি আছে। নিজের ফেসবুক পেজে ফাহাদ করিম বলেন, ‘অ্যাডামের ভিডিও ফুটেজ এবং ওর বায়োডাটা আমি আমাদের টেকনিক্যাল টিমকে দিয়েছি এবং তারা খুবই মুগ্ধ
১ ঘণ্টা আগে
লা লিগায় বার্সেলোনার সঙ্গে শিরোপার লড়াইয়ে বেশ পিছিয়ে পড়া রিয়াল মাদ্রিদের জন্য রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটি জেতার বিকল্প নেই। হারলে শিরোপার লড়াই থেকে একরকম পিছিয়ে পড়বে লস ব্লাঙ্কোসরা। শেষ পর্যন্ত ফল যা-ই হোক না কেন, বেতিসের বিপক্ষে ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে কিলিয়ান এমবাপ্পের জন্য; একই সঙ্গে শঙ্কারও।
২ ঘণ্টা আগে