আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার) থেকে একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হয়ে চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ভর্তির ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
গতকাল মঙ্গলবার রাতে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
অফিস আদেশে বলা হয়, একাদশ শ্রেণিতে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি শুরু হবে আগামী ১৯ ফেব্রুয়ারি (শনিবার)। যা চলবে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত।
অপর এক আদেশে বলা হয়, শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট জমা না নিয়ে একাডেমিক ট্রান্সক্রিপ্টের অনলাইন কপি জমা নিয়েই ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে কলেজগুলো।
একইসঙ্গে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের মাসিক বেতন আগামী মার্চ মাস থেকে কলেজগুলো গ্রহণ করবে বলেও জানানো হয়েছে।

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল-কলেজ) সব ধরনের ফি ও অন্যান্য আয় আদায়ে নগদ লেনদেন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থীদের ফি পরিশোধ করতে হবে সরকারি ব্যাংকের অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে।
১২ মিনিট আগে
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মায়ের ভাষার জন্য যাঁরা প্রাণ দিয়েছিলেন, সেই ভাষাশহীদদের অমলিন স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এ দিবস পালিত হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করার মাধ্যমে দিনটি শুরু হয়।
৭ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
২ দিন আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
২ দিন আগে