
কলেজছাত্র ছোবাহান আলীর উদ্যোক্তা হওয়ার স্বপ্ন বেশ আগের। সেই আগ্রহ থেকে ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউবে নানা ভিডিও দেখতেন তিনি। একপর্যায়ে সিদ্ধান্ত নিলেন সবজি চাষ করবেন, ভূমিকা রাখবেন দেশের কৃষি উৎপাদনে। শুরু করলেন তরজুমের চাষ দিয়ে। কিন্তু সফল হতে পারলেন না। তাতে অবশ্য দমে যাননি ছোবাহান। এরপর ভিডিও দেখে ও পড়াশোনা করে সিদ্ধান্ত নিলেন ব্রকলি চাষ করবেন। আর এতেই সাফল্যের মুখ দেখেছেন তিনি।
শ্রীবরদী উপজেলার শ্রীবরদী সরকারি কলেজের শিক্ষার্থী ছোবাহান শেরপুরের শ্রীবরদী উপজেলার গোশাইপুর এলাকার বাসিন্দা। ব্রকলি চাষে তাঁর সাফল্যে অনুপ্রাণিত হয়ে এখন স্থানীয় অনেক চাষিই ব্রকলি চাষে উদ্বুদ্ধ হয়েছেন।
ফুলকপির মতো দেখতে সবুজ রঙের বিদেশি শীতকালীন সবজি ব্রকলি পুষ্টিগুণে ভরপুর। কৃষি বিভাগের তথ্যমতে, ব্রকলিতে ক্যালসিয়াম, পটাশিয়াম, ফোলেট ও আঁশ আছে। প্রথম দিকে দেশের
বাজারে ব্রুকলি খুব একটা দেখা না গেলেও এখন এটি দেশের নিয়মিত সবজিই।
ছোবাহান জানান, তিনি ১৩ শতক জমিতে ব্রকলি চাষ করেছেন এবার। পাশাপাশি স্বল্প পরিসরে ক্যাপসিকামের চাষও করছেন। আবাদে বিনিয়োগ করতে হয়েছে ১০ হাজার টাকা। প্রথমবার ফলনও হয়েছে বেশ ভালো। এখন প্রতিটা ব্রকলি ২০ টাকা দরে বিক্রি করছেন।
স্থানীয় চাষি খলিলুর রহমান বলেন, ‘আমগোর এলাকায় এই বিদেশি ফসল হইব, আমরা আগে চিন্তাও করি নাই। কিন্তু ছোবাহান লাগাইছে। হুনছি ভালা লাভও পাইতাছে। তাই সামনের বার আমিও ওই ফসল চাষ করমু।’ আরেক চাষি আব্দুল মোতালেব বলেন, ‘প্রথমে আমি মনে করছি, এইডা ফুলকপি। কিন্তু এহন হুনলাম এই সবজি বলে মেলা রোগ ভালা করে। আর অন্য ফসলের চেয়ে লাভও ভালা। যদি কৃষি অফিস আমগোরে চারা দেয়, তাইলে সামনের বার আমি এল্লা লাগামু।’
শ্রীবরদী উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার আজকের পত্রিকাকে বলেন, এ অঞ্চলে প্রথমবারের মতো বিদেশি সবজি ব্রকলি চাষে এগিয়ে আসায় উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে তরুণ সবজিচাষি ছোবাহান আলীকে নানাভাবে সহায়তা করা হচ্ছে। আবাদ ভালো হয়েছে। তাঁর এই সাফল্যে এখন এলাকার অন্যরাও আগ্রহী হয়ে উঠছেন।

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
০৭ মার্চ ২০২৬
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫