
প্রথমত, নির্বাচন কমিশন (ইসি) সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তাদের যে দায়িত্ব, সেটা পালন করতে ব্যর্থ হয়েছে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক
নির্বাচন করার জন্য যে উপাদানগুলো থাকার প্রয়োজন হয়, সেগুলো নিশ্চিত করার ক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে ব্যর্থ।
দ্বিতীয়ত, নির্বাচন কমিশনের ভূমিকা আরও প্রশ্নবিদ্ধ। কারণ, সুষ্ঠু নির্বাচন পরিচালনা করার জন্য কমিশনের অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করতে হয়, সেটাও সঠিকভাবে করতে তারা ব্যর্থ হয়েছে। এতে দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে যে প্রত্যাশা ও আস্থা তা আরও সংকটে পড়েছে। বর্তমানে মানুষের মধ্যে নির্বাচন ও ভোটের অধিকার সম্পর্কে যে ধারণা, একজন মানুষ তার ভোটের অধিকারের ঠিকমতো চর্চা করতে পারছে না, এটার সম্পূর্ণ দায় এই নির্বাচন কমিশন ও কমিশনারদের।
নির্বাচন পরিচালনার সময় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে পরিচালনার দায়িত্ব কমিশনকে দেওয়া হয়। সেই দায়িত্বও তারা যথাযথভাবে পালন করতে পারেনি। তাদের যেসব দায়িত্ব ছিল সেগুলো আরও ভালোভাবে পালন করা উচিত ছিল। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই তারা ব্যর্থতার প্রমাণ দিয়েছে।
এই নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশনের যে মর্যাদা তা ব্যাপকভাবে ক্ষুণ্ণ করেছে। এটি তারা খুবই খারাপ একটি নজির স্থাপন করেছে। এর থেকে উত্তরণ খুব সহজ বিষয় হবে না। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য শুধু নির্বাচন আয়োজন করলেই হবে না, একটা সুষ্ঠু নির্বাচন কীভাবে আয়োজন করা যায় সেগুলোও ভাবনার মধ্যে রাখতে হবে।
ইফতেখারুজ্জামান, নির্বাহী পরিচালক, টিআইবি

ইসলামে পরিচ্ছন্নতা ও সুগন্ধির গুরুত্ব অপরিসীম। রাসুলুল্লাহ (সা.) সুগন্ধি খুব পছন্দ করতেন এবং নিয়মিত ব্যবহার করতেন। সুগন্ধির প্রতি প্রিয় নবী (সা.)-এর বিশেষ অনুরাগ ছিল। তিনি ইরশাদ করেছেন, ‘চারটি বস্তু সব নবীর সুন্নত—আতর, বিয়ে, মেসওয়াক ও লজ্জাস্থান আবৃত রাখা।’ (মুসনাদে আহমাদ: ২২৪৭৮)
৭ দিন আগে
গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে সর্বশেষ (৫৪ তম) সাক্ষীর জেরা শুরু হয়েছে। এই মামলাটির বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ।
০৬ অক্টোবর ২০২৫
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫
ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫