০২.০২.২২, মানে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখ। সাল, মাস, তারিখ মিলে গেছে একই সংখ্যায়। এই বিশেষ তারিখটিকে নতুন জীবন শুরুর শুভক্ষণ হিসেবে বেছে নিলেন অভিনেত্রী সারিকা সাবরিন।
বিয়ে করেছেন তিনি। গত ২ ফেব্রুয়ারি তাঁর বিয়ে হলেও সংবাদমাধ্যমের সামনে মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) খবরটি দিলেন তিনি। সারিকা জানিয়েছেন, তাঁর জীবনসঙ্গীর নাম আহমেদ রাহি। তিনি পেশায় একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। যুক্ত আছেন গানের সঙ্গেও।
সারিকা বলেন, ‘দুই পরিবারের উপস্থিতিতে ২ ফেব্রুয়ারি আমাদের বিয়ে হয়েছে। আমাদেরকে ভালোবাসায় রাখবেন। ১২ ফেব্রুয়ারি থেকে আবারও কাজ শুরু করব।’
এর আগে সাত বছরের বন্ধুত্ব ও প্রেমের পর ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিমকে বিয়ে করেন সারিকা। সে সংসারে একটি মেয়ে রয়েছে, নাম সেহরিশ আনায়া। কয়েক বছর আগে তাঁদের বিচ্ছেদ হয়।

প্রেক্ষাগৃহে সিনেমা প্রদর্শনের ক্ষেত্রে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্রের বাধ্যবাধকতা থাকলেও ওটিটি প্ল্যাটফর্মের কনটেন্ট অনেকটাই স্বাধীন। তবে এবার ওটিটিতে কনটেন্ট মুক্তির ক্ষেত্রেও সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র নেওয়ার নিয়ম চালুর পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন বাংলাদেশ চলচ্চিত্র...
১৭ ঘণ্টা আগে
আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বহুল প্রতীক্ষিত হলিউড সিনেমা ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’। এর মধ্যেই গত শুক্রবার বিশ্বব্যাপী রি-রিলিজ পেল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সেও দেখা যাচ্ছে সিনেমাটি। একই দিন সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে জেসন স্ট্যাথামের নতুন সিনেমা ‘মিউটিনি’।
১৭ ঘণ্টা আগে
অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় শুরু হয়েছে তারকাদের আড্ডার অনুষ্ঠান ‘লং ড্রাইভ’। অনুষ্ঠানের কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন সঞ্জয় সমদ্দার, প্রযোজনা করছেন ইশতি আহমেদ।
১৭ ঘণ্টা আগে
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে বিক্ষোভ চলাকালে নিউইয়র্কে আটক হন অস্কারজয়ী বর্ষীয়ান অভিনেত্রী সুসান সারান্ডন এবং ‘হ্যাকস’ সিরিজখ্যাত অভিনেত্রী হানা আইনবাইন্ডার। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে তাঁদের ছেড়ে দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে