বর্তমানে বলিউডের সবচেয়ে আলোচিত জুটি হৃতিক রোশন ও সাবা আজাদ। লুকোছাপার মধ্য দিয়ে প্রেম করলেও পাপারাজ্জিদের হাত থেকে রেহাই মেলেনি তাঁদের। এই নিয়ে দ্বিতীয়বার পাপারাজ্জিদের ক্যামেরায় একসঙ্গে বন্দী হলেন হৃতিক-সাবা।
সুজানের সঙ্গে ডিভোর্সের পর থেকে সিঙ্গেলই ছিলেন হৃতিক। মাঝে কঙ্গনার সঙ্গে বিতর্কিত প্রেম নিয়ে কাদা ছোড়াছুড়ি হয়েছিল অবশ্য। সম্প্রতি সাবা আজাদকে নিয়ে হৃতিক রোশনের প্রেমের নতুন গল্পে মজেছে সবাই।
বলিউড হাঙ্গামার খবরে বলা হয়েছে, দিন কয়েক আগে একটি রেস্তোরাঁ থেকে সাবা আজাদের হাত ধরে বের হতে দেখা গিয়েছিল হৃতিককে। এর পর থেকেই সবার আলোচনার কেন্দ্রে তাঁরা। এমন সময়ে ফের বান্ধবীর হাত ধরে ডিনার ডেটে হৃতিক। আর কে আটকায় পাপারাজ্জিদের! রেস্তোরাঁর বাইরে হাজির সারি সারি ক্যামেরা। মুম্বাইয়ের বান্দ্রার এক ক্যাফেতে ফ্রেমে ধরা পড়লেন প্রেমিক যুগল। মুহূর্তেই নেট দুনিয়ায় ভাইরাল তাঁদের ডিনার ডেটের ছবি। ছবিতে দেখা
গেছে, হাতে হাত ধরে রেস্তোরাঁর বাইরে আসেন দুজন। হৃতিক-সাবা দুজনের পরনেই ছিল ক্যাজুয়াল পোশাক। বেজ রঙা প্যান্ট এবং সাদা টি-শার্টে ধরা দিলেন হৃতিক, টি-শার্টের ওপর সাদা-নীল স্ট্রাইপ শার্ট জ্যাকেটের ভঙ্গিতে পরেছিলেন অভিনেতা। অন্যদিকে সোয়েটশার্ট আর ব্লু ডেনিম প্যান্টে ধরা দিলেন সাবা। দুজনের মুখেই ছিল মাস্ক।
এর আগে কিংবদন্তি অভিনেতা নাসিরউদ্দিন শাহর ছেলে ইমাদের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সাবার। ২০১৩ সাল থেকে তাঁরা লিভ-ইন সম্পর্কে ছিলেন। ২০২০ সালে সেই সম্পর্কে ইতি টানেন সাবা-ইমাদ।
সাবা আজাদের আসল নাম সাবা সিং গ্রেওয়াল। সাবা একজন মডেল, সিঙ্গার ও অভিনয়শিল্পী। ২০০৮ সালে ‘দিল কাবাডি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক। ২০১১ সালে অভিনয় করেছেন ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ সিনেমায়। সবশেষ ২০২১ সালে অভিনয় করেছেন ‘ফিলস লাইক ইশক’ নামের একটি স্বল্পদৈর্ঘ্য ছবিতে।

‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ নিয়ে ভেনিস চলচ্চিত্র উৎসবে গেছেন আজমেরী হক বাঁধন। সিনেমার প্রিমিয়ার শেষে ভাইয়ের বাসায় বেড়াতে যান তিনি। সেখানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের আক্রমণের শিকার হন বাঁধন। ইতিমধ্যে নিয়েছেন আইনি ব্যবস্থা। এর মধ্যেই পাওয়া গেল অভিনেত্রীর নতুন সিনেমার খবর।
১ ঘণ্টা আগে
হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা মেতে উঠেছেন আশির দশকের ফ্যাশন ট্রেন্ডে। ভাইরাল এই ট্রেন্ডে যোগ দিয়েছেন বিনোদনজগতের তারকারাও। তারকাদের এমন রেট্রো লুক দেখে মুগ্ধ ভক্তরাও। এসব ছবি নিয়ে চলছে আলোচনা ও প্রশংসা।
৮ ঘণ্টা আগে
গত এপ্রিলে জানা গিয়েছিল বলিউডের তারকা দম্পতি দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং দ্বিতীয়বার মা-বাবা হতে চলেছেন। এরপর শুটিং করলেও প্রকাশ্যে দীপিকাকে তেমন একটা দেখা যায়নি। এবার রণবীর ও দীপিকা নিজেরাই প্রকাশ করলেন বেবি বাম্পের ছবি।
১০ ঘণ্টা আগে
এআই দিয়ে তৈরি ভিডিও পোস্ট করে করে লেখা হয়েছে, ‘মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রুনা লায়লা’। ফেসবুকে এমন একটি পোস্টের ছবি শেয়ার করে ক্ষোভ প্রকাশ করেছেন রুনা লায়লার মেয়ে তানি লায়লা।
১১ ঘণ্টা আগে