ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু ইব্রাহিম আল-হাশেমি আল কুরাইশি গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছেন। তিনি থাকতেন তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার আতমে শহর।
বার্তা সংস্থা এএফপি আবু ইব্রাহিমের বাড়ির কিছু ছবি পেয়েছেন, যেখানে দেখা যায় একটি সাধারণ ঘরে থাকতেন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান। সেখানে কয়েকটি ম্যাট্রেস, কম্বল, জামাকাপড় ও খেলনা ছিল।
মার্কিন অভিযানের পর বাড়িটি থেকে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। সেটির ছাদের কিছু অংশও ধসে পড়েছে। একট কক্ষের দেয়াল ও ফ্লোরে রক্ত দেখা গেছে।
সেনা অভিযানের পর দেওয়া ভাষণে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সেনাবাহিনীর হাতে ধরা পড়ার আগেই নিজেকে ও পরিবারকে বোম মেরে উড়িয়ে দেন আইএসের প্রধান।
আবু ইব্রাহিম যে বাড়িতে ভাড়া থাকতেন সেটির মালিক মোহামেদ আল শেখ। তিনি জানতেন আবু ইব্রাহিম একজন ট্যাক্সিচালক। প্রায় এক বছর আগে বাড়িটি ভাড়া নিয়েছিলেন তিনি।
আইএসের প্রধান নিচতলায় তাঁর তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন। আর তাঁর বোন ও কন্যারা থাকতেন দ্বিতীয় তলায়।
বাড়ির মালিক মোহামেদ আল শেখ বলেন, ‘লোকটি ১১ মাস ধরে এই বাড়িতে বসবাস করছিল। আমি তার মধ্যে অদ্ভুত কিছু লক্ষ করিনি।’
বাড়ির সামনে থেকে জলপাই তোলার সময় আবু ইব্রাহিমের সঙ্গে শেষ দেখা হয়েছিল মোহামেদের। সেদিন তাঁরা একসঙ্গে কফিও খেয়েছিলেন।
মোহামেদ বলেন, তাঁকে দেখে মনে হতো ভদ্র এবং প্রফুল্ল ব্যক্তি। সব সময় তিনি একই পোশাক পরতেন।
এদিকে মার্কিন অভিযানে বাড়ির ক্ষতি হওয়ায় আবু ইব্রাহিমের প্রতি ক্ষোভ প্রকাশ করেছেন মোহামেদ। তিনি বলেন, ‘আমি যদি আগে জানতাম তাহলে বাড়ি ভাড়া দিতাম না।’

ভিডিওতে দেখা যায়, দুই ভারতীয় যুবক একটি ফুটপাত দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের ঠিক পেছনেই ছিল হুডি পরা কয়েক ব্যক্তি। পরবর্তী দৃশ্যে দেখা যায়, একটি পার্কে হামলাকারীরা একজন ভারতীয়কে জাপটে ধরে রেখেছে এবং অন্যজন তাঁকে ক্রমাগত ঘুষি মারছে। হিব্রু ভাষায় ভিডিওটির ক্যাপশনে এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ এবং ‘বর্ণবা
১৬ মিনিট আগে
পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার রাজধানী বানজুল থেকে মাত্র ১১ কিলোমিটার দূরে কানিফিং। বিকেলের পড়ন্ত রোদে বাড়ির উঠানে হুইলচেয়ারে বসে আছেন ৪২ বছর বয়সী ইউসুফা এমবাই। তাঁর বৃদ্ধা মা অতি সন্তর্পণে ছেলের পায়ের ওপর চাদরটি টেনে দিচ্ছেন।
১ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া গাজায় মোতায়েন করতে যাওয়া আন্তর্জাতিক স্থিতিশীলতা সেনা পাঠানোর অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বোর্ড অব পিসের এক বৈঠকে এ তথ্য জানিয়েছেন সদ্য গঠিত ইন্টারন্যাশনাল স্ট্যাবিলাইজেশন ফোর্সের (আইএসএফ) কমান্ডার। খবর আল জাজিরার।
২ ঘণ্টা আগে
বাংলা সাহিত্য জগতের এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটল। আজ শুক্রবার দুপুরে বাইপাস-সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রখ্যাত সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়, পাঠকমহলে যিনি ‘শংকর’ নামেই সমধিক পরিচিত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
৩ ঘণ্টা আগে