শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে নৈতিক সমর্থন জানিয়ে অবিলম্বে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টির সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি দলটির।
আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান। এর আগে সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় শাবিপ্রবির আন্দোলন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় বলে জানান ফখরুল।
মির্জা ফখরুল জানান, সভায় শাবিপ্রবি উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্রলীগের হামলা ও পরে পুলিশের হামলা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, লাটিচার্জ ও গুলি বর্ষণের ফলে অসংখ্য শিক্ষার্থী আহত হওয়ার ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানানো হয়। পরবর্তীতে ন্যায়সংগত দাবিতে শিক্ষার্থীদের আমরণ অনশন ও সকল প্রকার আন্দোলনের প্রতি নৈতিক সমর্থন জানানো হয়। নেতারা মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও সরকারের স্বৈরাচারী মনোভাবের কারণেই পরিস্থিতি আরও জটিল হয়েছে। প্রায় ১০ দিনেও এই সমস্যার সমাধান হয়নি।
এই প্রসঙ্গে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আরও বলেন, ‘সভায় অবিলম্বে উপাচার্যসহ দায়ী সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ছাত্রলীগ ও পুলিশের দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়। সভা মনে করে অযোগ্য, চাটুকার ও দলীয় শিক্ষকদের প্রশাসনিক দায়িত্ব অর্পণের ফলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এবং উচ্চ শিক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে অবনতির দিকে নিয়ে যাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অসদাচরণ ও দুর্নীতি দেশের উচ্চ শিক্ষাকে বিপন্ন করছে। অনতিবিলম্বে নিরপেক্ষ, যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে কমিশন গঠন করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাপান সফরে যাচ্ছেন। আজ শুক্রবার দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৪ ঘণ্টা আগে
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘১৯৭১ সালে জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ছিল, সংসদে আইন পাসের মধ্য দিয়ে এটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে।’ আজ শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন।
৭ ঘণ্টা আগেবছরের ৩৬৪ দিন সবাই শ্রমিকদের দাবিগুলো ভুলে থাকলেও পয়লা মে দরদি ও আন্তরিক হয়ে ময়দানে নেমে পড়ে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, শ্রমিকদের প্রয়োজন ও মর্যাদাকে উপেক্ষা করে কোনো সমাজ টেকসই হতে পারে না।
৭ ঘণ্টা আগে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রবীণ শ্রমিকনেতা নজরুল ইসলাম খান বলেন, ‘দুর্যোগপূর্ণ আবহাওয়া...তারপরও সব আয়োজন শেষ হয়েছে। মঞ্চ প্রস্তুত, সমাবেশস্থলে পর্যাপ্ত মাইক লাগানো হয়েছে। এই সমাবেশে প্রধানমন্ত্রী আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন...
১২ ঘণ্টা আগে