বরগুনায় ঘন কুয়াশায় যাত্রীবাহী একটি বাস উল্টে নারী শিশুসহ ২০ যাত্রী আহত হয়েছেন। আজ রোববার সকাল ৭টার দিকে বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের গলাচিপা বাজারে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত ১২ জনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী সোনার তরী যাত্রীবাহী বাসটি গলাচিপা বাজারের কাছে পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় বাসে থাকা ২০ জন যাত্রী আহত হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়। স্থানীয়রা দুর্ঘটনাকবলিত বাসটি থেকে আহত যাত্রীদের উদ্ধার করে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে যাত্রীদের বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বরগুনা ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার বদিউজ্জামান জানান, আহত ব্যক্তিদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত বাসটি খাদ থেকে ওঠানোর চেষ্টা চলছে।

বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১৬ মিনিট আগে
দেশের প্রায় ৬০ লাখ দোকান, রিটেইল, শপিংমল ও চেইনশপের শ্রমিক-কর্মচারীদের জন্য ঈদ বোনাস ও ন্যায্য ওভারটাইম ভাতার দাবি জানিয়েছে জাতীয় দোকান কর্মচারী ফেডারেশন। এই দাবি আদায় না হলে সারা দেশে সভা-সমাবেশসহ আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনটির নেতারা।
২১ মিনিট আগে
শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১ ঘণ্টা আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগে