যখন কোনো কারণে একটা জায়গার তাপমাত্রা খুব বেশি থাকে, সেখানে বাতাসের আর্দ্রতা বেড়ে যায়। এর প্রভাবে সেখানকার আকাশে প্রচণ্ড মেঘ জমে। এ ঘটনাটা ঘটে অল্প কিছু সময়ের জন্য। এ অবস্থা সর্বোচ্চ এক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। এই সময়ের মেঘগুলো খুব শক্তিশালী হয়ে থাকে। এই মেঘ থেকে তৈরি হওয়া বজ্রও অনেক শক্তিশালী হয়।
গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর যে অংশে বজ্রপাত হয়েছে, সেখানে এ রকম একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। সেখানে তিন-চার দিন ধরেই তাপমাত্রা ছিল বেশি। নৌকায় যারা ছিলেন, বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন, ঝড়-বৃষ্টি শুরু হলে তাঁরা একটা টিনের ঘরে আশ্রয় নেন। টিনের ঘর না হয়ে তাঁরা যদি একটা পাকা বাড়িতে আশ্রয় নিতেন, তাহলে এতটা বেশি প্রাণহানি ঘটত না। এই ঘটনা থেকে এটা নিশ্চিত যে, সেখানে যে বজ্রপাত হয়েছে, তা অনেক শক্তিশালী।
বজ্রপাত নিয়ে আমাদের আসলে তেমন কিছু করার নেই। কারণ, জলবায়ুকে নিয়ন্ত্রণ করার কোনো হাতিয়ার বা প্রযুক্তি এখনো আমাদের হাতে নেই। এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে। এ বিষয়ে মানুষকে সচেতন করা ছাড়া অন্য কোনো রাস্তা নেই। যে কারণে বলতেই হচ্ছে, তাঁরা যদি ওই সময় একটু দেখে বের হতেন, তাহলে হয়তো এমন প্রাণহানির ঘটনা আমাদের দেখতে হতো না। বজ্রপাতে প্রাণহানি এড়াতে আমরা মানুষকে সচেতন করতে পারি এভাবে যে, এখন বৃষ্টি হচ্ছে, এই সময়টা বের হলাম না। একটু পরে বের হলাম। এখন আকাশে কালো বজ্র মেঘ তৈরি হচ্ছে, একটু সময় দেখে বের হই। এই বিষয়গুলো মেনে চলা ছাড়া আমাদের আপাতত কিছু করার নেই। আমাদের সচেতনতা বাড়াতে হবে।
তাপমাত্রা বৃদ্ধি বজ্রপাতের ঘটনা বৃদ্ধির একটি বড় নিয়ামক। তাই তাপমাত্রা কমানোর পাশাপাশি বায়ুদূষণ কমাতে হবে। বজ্রপাতে ক্ষয়ক্ষতি কমাতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। বজ্রপাত নিয়ন্ত্রণের কোনো প্রযুক্তি না থাকায় সচেতনতার কোনো বিকল্প নেই। এ বিষয়ে সরকারকে বিশেষভাবে উদ্যোগী হতে হবে। একই সঙ্গে বজ্রপাতপ্রবণ এলাকাগুলোতে বিশেষ বিশেষ জায়গায় আশ্রয়কেন্দ্র গড়ে তুলতে হবে।
অধ্যাপক এম এ ফারুক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

আজ বেদনাবিধুর ১৫ আগস্ট। ১৯৭৫ সালের এই দিনে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। সপরিবারে তিনি নিহত হয়েছিলেন। বিদেশে ছিলেন বলে বেঁচে গিয়েছিলেন তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। যদিও বলা হয়ে থাকে, কয়েকজন বিপথগামী সেনাসদস্য হত্যা করেছিল বাংলাদেশের রাষ্ট্রপতিকে...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর মাননীয় সংসদ সদস্যদের কাউকে কাউকে বাস, ট্রেন বা লঞ্চে যাতায়াত করতে দেখা যেত। তাঁদের মধ্যে কারও কারও সাইকেলও ছিল। নিজ এলাকায়, এমনকি ঢাকা শহরেও তাঁরা সাইকেল চালাতেন। নিয়মিত বাজারে যেতেন, দোকানদারদের সঙ্গে দ্রব্যমূল্য নিয়ে ঝগড়াঝাঁটিও করতেন।
২ ঘণ্টা আগে
জমির নামজারি মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক সেবা। জমির মালিকানা, উত্তরাধিকার কিংবা ক্রয়-বিক্রয়ের স্বীকৃতি নিশ্চিত করতে নামজারি প্রয়োজন হয়। এই সেবা পাওয়ার জন্য সরকার নির্ধারিত ফি রয়েছে।
২ ঘণ্টা আগে
রাজনীতির মাঠ বড়ই পিচ্ছিল। যে কেউ যেকোনো সময় সে মাঠে হোঁচট খেতে পারে। কারও কারও পচা শামুকে পা কাটতে পারে। একদিন যাঁকে হৃদয়ে স্থান দিয়েছে পুরো জাতি, তাঁকে অনায়াসে হত্যা করে ফেলে মানুষ। রাজনৈতিক হত্যাকাণ্ডের পেছনে দেশি-বিদেশি ষড়যন্ত্র যেমন রয়েছে, তেমনি রয়েছে স্থানীয় রাজনীতির নানা মারপ্যাঁচ।
১ দিন আগে